১৪৪ বছর ধরে চলছে যে বৈজ্ঞানিক গবেষণা
, ০২রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
এক রহস্যময় বৈজ্ঞানিক গবেষণা চলছে যুক্তরাষ্ট্রে। ১৪৪ বছর ধরে উদ্ভিদের বীজ নিয়ে চলছে এ গবেষণা। ১৮৭৯ সালে শুরু হওয়া এ গবেষণার শুরুতে মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ২০টি কাচের বোতলে ভেজা বালু ও ২৩ প্রজাতির ৫০টি বীজ ভরে মাটিতে পুঁতে রাখেন উদ্ভিদবিদরা। বীজ অঙ্কুরিত হবে কি না, তা দেখতে ২০ বছর পর একটি করে বোতল মাটি থেকে বের করে আনা হয়।
মাঝারি আর্দ্র বালুতে ভালোভাবে মিশিয়ে বোতলে রাখা হয়েছে বীজগুলো।
দীর্ঘদিন ধরে চলা এ বৈজ্ঞানিক প্রকল্পের গবেষক ওয়েবার বলেছে, প্রথম দিকে উদ্ভিদবিদরা প্রতি পাঁচ বছর পর একটি করে বোতল মাটি থেকে বের করতেন। ১৯২০ সাল পর্যন্ত আটটি বোতলের খোঁজ মেলে। সেসব বোতলের বীজের অঙ্কুরোদগমের হার ছিলো বেশ ভালো। পরবর্তী সময়ে বিজ্ঞানীরা শুরুতে ১০ বছর পরপর একটি বোতল বের করেছেন। ১৯৮০ সাল থেকে ২০ বছর পর একটি বোতল বের করে পরীক্ষা করা হচ্ছে।
মাটির নিচে থাকা বোতলগুলোর অবস্থান বিজ্ঞানীরা বেশ গোপন রেখেছে। ২০২১ সালে তারা ১৬তম বোতল বের করে। বোতলে থাকা বীজগুলো আপাতদৃষ্টে মৃত বীজের মতো মনে হলেও অঙ্কুরিত হয়েছে। এই বীজের কার্যকারিতা নিয়ে আমেরিকান জার্নাল অব বোটানিতে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, ১৬তম বোতলে ভারবাস্কাম থ্যাপসাস ও ভারবাস্কাম ব্লাটারিয়া প্রজাতির বীজের মিশ্রণ রয়েছে। ভারবাস্কাম নামের হলুদ ফুলের বীজ প্রায় দেড়’শ বছরের পুরোনো হলেও সফলভাবে অঙ্কুরিত হয়ে সবাইকে চমকে দিয়েছে।
উদ্ভিদবিদরা সব বোতলে বীজ ভরার সময় আলাদাভাবে কোনো বীজ সংরক্ষণ করেনি। ফলে একসঙ্গে থাকা দুটি প্রজাতির বীজ এক হয়ে নতুন জেনেটিক মিশ্রণ তৈরি করেছে। ২০৪০ সালের পর আরও একটি বোতলের বীজ অঙ্কুরোদগমের চেষ্টা করা হবে। প্রকল্পের গবেষক বলেন, ‘আর মাত্র চারটি বোতল অবশিষ্ট আছে। এ কারণে আমরা গবেষণাটি দীর্ঘায়িত করতে চাই। ২০৪০ সাল থেকে ৩০ বছর পরপর বাকি বোতলগুলো পরীক্ষা করা হবে। পুরোনো বীজের মাধ্যমে কীভাবে উদ্ভিদ সংরক্ষণ করা যায়, সে বিষয়টি জানতেই এ গবেষণা চলছে। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












