১৩ জেলা প্রশাসককে ‘অতীব জরুরি’ চিঠি পাঠিয়েছে শিক্ষা বোর্ড
, ২রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিদ্যমান কেন্দ্রগুলো পুনঃ নির্ধারণের উদ্যোগ নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। জেলা প্রশাসকদের মতামত চেয়ে এরই মধ্যে জরুরি চিঠি পাঠিয়েছে শিক্ষা বোর্ড।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এসংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। কেন্দ্র নির্ধারণ ও বণ্টনের ক্ষেত্রে যোগাযোগব্যবস্থা, অবকাঠামো, নিরাপত্তা, শিক্ষার্থী অনুপাত বিবেচনা করা হবে বলে জানা গেছে।
রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাশালী মহলের চাপের কারণে গত কয়েক বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রয়োজনের অতিরিক্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোথাও কোথাও আবার যথাযথ প্রয়োজন থাকা সত্তে¦ও কেন্দ্র স্থাপন করা হয়নি। ফলে পরীক্ষার্থীদের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি পরীক্ষা পরিচালনায় নানারকম সমস্যা দেখা দিয়েছে বলে ওই চিঠিতে বলা হয়েছে।
এসব পরিস্থিতির কারণে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিদ্যমান এসএসসি ও এইচএসসি পরীক্ষা কেন্দ্রসমূহ পুনঃ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসকদের মতামত জানাতে হবে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব আছে এমন প্রতিষ্ঠানকেই কেন্দ্র হিসেবে নির্বাচন করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সক্ষমতা থাকতে হবে।
বোর্ডের পক্ষ থেকে এটিকে ‘অতীব জরুরি’ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিল্পখাতে নিরাপত্তা জোরদারে নিজস্ব সদরদপ্তর ও জনবল বাড়ানোর দাবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-ছয় মাসে ৪০৪ সম্ভ্রমহরণের ঘটনা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইন ও বিচার বিভাগে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সবুজ কারখানা একশ’র মধ্যে বাংলাদেশেরই ৫৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনাঞ্চলে কাঁচা পাটের ৯শ’ কোটি টাকার বাণিজ্যের আশা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)