১০ বছরে ন্যায়বিচার হয়নি, আমরা এখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে -প্রধান বিচারক
১০ বছরে ন্যায়বিচার হয়নি, আমরা এখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারক সৈয়দ রেফাত আহমেদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে সংবর্ধনার জবাবে প্রধান বিচারক এসব কথা বলেন।
প্রধান বিচারক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে কোনো ধরনের অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র-জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে, তার প্রতি সম্মান রেখে আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করবো।
সৈয়দ রেফাত আহমেদ বলেন, নিম্ন আদালতের বিচারকদের ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। যারা গুম-খুনের শিকার হয়েছে তারা ন্যায়বিচারের জন্য তাকিয়ে আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।