১০ কোটি টাকার পোশাক পাচারের মূলহোতা আটক
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ তাসি, ১৩৯০ শামসী সন , ১১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বরগুনা সংবাদদাতা:
বরগুনার পাথরঘাটা উপজেলায় ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি পাচারের মূলহোতা মুহম্মদ আব্দুর রহিম বিশ্বাসকে (৩৬) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮। আটক আব্দুর রহিম পাথরঘাটা পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের মৃত মনসুর আলী বিশ্বাসের ছেলে।
তিনি আন্তর্জাতিক চোরাচালান চক্রের অন্যতম সক্রিয় সদস্য। তিনি ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি পাচার মামলার আসামি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাথরঘাটা পৌর শহরের ০৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
২০২১ সালের ২৪ নভেম্বর সমুদ্রপথে চোরাচালানের মাধ্যমে কর ও শুল্ক ফাঁকি দিয়ে বাল্কহেড ভর্তি শাড়িসহ অন্যান্য পোশাক নিয়ে একটি চোরাচালান চক্র উপকূল দিয়ে বাংলাদেশে আসতে থাকে। খবর পেয়ে কোস্টগার্ড অভিযান চালিয়ে বাল্কহেডটিসহ কয়েকজন পাচারকারীকে আটক করে। পরে নৌযানটিতে প্রায় ১০ কোটি টাকার পোশাক পাওয়া যায়। এ ঘটনায় ভোলা জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। (মামলা নং-৫২, তারিখ ২৪/১১/২০২১)। পরে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে মামলায় আব্দুর রহিমের নাম যুক্ত করা হয়। র্যাব দীর্ঘদিন ধরে ছায়া তদন্ত করে অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুর রহিম বিশ্বাসকে আটক করতে সক্ষম হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)