এস আলমের চিনি কলের বর্জ্য:
হুমকিতে ৬০০ জাতের উদ্ভিদ : মরছে ১১ প্রজাতির মাছ
, ২৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ আশির, ১৩৯১ শামসী সন , ০৯ মার্চ, ২০২৪ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
এস আলম রিফাইন সুগার মিলের পোড়া চিনির বর্জ্যে চট্টগ্রামের প্রাণ প্রবাহ কর্ণফুলী নদীতে ভয়াবহ দূষণ অব্যাহত আছে। নদীতে ছড়িয়ে পড়া রাসায়নিকের বিষক্রিয়ায় হরেক প্রজাতির পানীয় প্রাণীসহ ১১ প্রজাতির মাছ মরে যাচ্ছে। চরম হুমকির মুখে পড়েছে প্রায় ৬০০ প্রজাতির স্থল ও পানীয় উদ্ভিদও। নদীর বিভিন্ন পয়েন্টে মাছসহ প্রাণী মরে ভেসে উঠতে দেখা গেছে। নদীর পানি বিবর্ণ হয়ে গেছে। জোয়ারের পরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
এ অবস্থায় নদীর জীববৈচিত্র চরম হুমকির মুখে পড়েছে বলে জানান পরিবেশ বিশেষজ্ঞরা। নিজেদের কারখানার পোড়া বর্জ্য অবাধে নদীতে ফেলে দিয়ে নদীর এমন সর্বনাশ করলেও এস আলমের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। নদীতে আর বর্জ্য না ফেলার নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ করেছেন প্রশাসনের কর্মকর্তারা। এতে নদী তীরের বাসিন্দা ও পরিবেশবাদি সংগঠনগুলোর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। নদী এবং প্রকৃতি ও পরিবেশের বিশাল ক্ষতি সাধনের সাথে জড়িত এস আলম গ্রুপের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ আদায়ের দাবিতে রাস্তায় নামে ছয়টি সংগঠন।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস জানায়, গত দুইদিনে তারা কর্ণফুলী ১১ প্রজাতির মাছ মৃত অথবা অর্ধমৃত অবস্থায় ভেসে আসতে দেখেছে। এগুলো হলো- চিংড়ি, টেংরা, লাল চেঁউয়া, কুকুরজিভ, ছটা বেলে, লেজেপোয়া, বস্তাপোয়া, দেশি বেলে, দাঁতিনা কোরালের বাচ্চা, টেকচান্দা এবং কাঁকড়া।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের বলেন, কারখানা কর্তৃপক্ষের প্রতি আমরা একটা নির্দেশনা দিয়েছি, পরিবেশ অধিদফতর, কলকারখানা পরিবেশ অধিদফতর, ফায়ার, বিএসটিআইসহ আরো সংস্থা মিলে। নির্দেশনাটা হচ্ছে, এখানে কারখানা থেকে চিনির যে লাভাটা নদীতে গিয়ে পড়ছে, সেটা যেন আর না পড়ে। এটা আমরা আর কোনোভাবে অ্যালাউ করব না। কারখানার পাশেই প্রচুর জায়গা আছে। এখানে গভীর গর্ত করে বর্জ্যগুলে স্টোর করে রাখা যাবে।
এদিকে দূষণের কারণে পানীয় এবং স্থল উদ্ভিদও হুমকিতে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল। ২০২২ সালে বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা ‘ইকো’ কর্ণফুলী নদীতে এবং এর তীরে প্রায় ৬০০ প্রজাতির পানীয় ও স্থল উদ্ভিদ শনাক্ত করে। এর মধ্যে ৫২৮ প্রজাতির সঙ্গে ৮১ প্রজাতির বিপন্ন উদ্ভিদও সংস্থাটি শনাক্ত করে। সেই গবেষণা টিমে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)