হুথিদের ওপর মার্কিন হামলার পর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ আশির, ১৩৯২ শামসী সন , ১৯ মার্চ, ২০২৫ খ্রি:, ৪ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইয়েমেনে হুথিদের ওপর সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের হামলার পর গতকাল সোমবার (১৭ মার্চ) জ্বালানি তেলের দাম এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। হুথি মুজাহিদরা লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েলি জাহাজের ওপর আক্রমণ না থামালে হামলা অব্যাহত থাকবে বলে হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক মানদ- ব্রেন্ট ফিউচার্সের মূল্য ৭২ মার্কিন সেন্ট বা এক দশমিক শূন্য দুই শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৭১ দশমিক ৩০ মার্কিন ডলারে পৌঁছেছে। এছাড়া,মার্কিন মানদ- ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচার্সের মূল্যও ৭২ সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে ব্যারেল প্রতি ৬৭ দশমিক ৯ ডলার।
লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েল এবং তাদের সমর্র্থিত বাণিজ্যিক জাহাজগুলোতে দীর্ঘদিন ধরে হামলা চালিয়ে আসছে হুথিরা। এতে বৈশ্বিক বাণিজ্যে ক্ষতি হওয়ার পাশাপাশি তাদের প্রতিহত করতে মার্কিন সেনাবাহিনীকে বাড়তি খরচ করতে হয়েছে।
এর আগে, টানা তিন সপ্তাহের দরপতনের পর গত সপ্তাহে তেলের দাম প্রথমবারের মতো কিছুটা বেড়েছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য রেষারেষির কারণে বৈশ্বিক অর্থনীতিতে শ্লথগতির আশঙ্কায় ওই মূল্যবৃদ্ধি হয় বলে মন্তব্য করেছে বিশেষজ্ঞরা।
আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকরা তেলের চাহিদা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। তাদের ধারণা, চীন, মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপের কারণে মার্কিন অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে, বিশ্ববাণিজ্যে যার প্রভাব পড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)