হিলি স্থলবন্দর দিয়ে একদিনেই এলো ৮৮,৮০০ কেজি কাঁচা মরিচ
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। রোববার (৬ আগস্ট) একদিনেই বন্দর দিয়ে ১২টি ট্রাকে ৮৮ হাজার ৮০০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে। এতে করে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমেছে কেজিতে ১০ টাকা। পূর্বে প্রতি কেজি কাঁচা মরিচ ৯৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে কাঁচা মরিচের দাম কমায় খুশি বন্দরে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষ।
হিলি স্থলবন্দরে কাঁচামরিচ কিনতে আসা মোস্তফা হোসেন বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচ উঠতে শুরু করায় দাম নিয়ে অস্থিরতা ছিল সেটি কিছুটা কেটে উঠে দাম কমতে শুরু করেছে। তবে এখনো দেশি কাঁচা মরিচের দাম একশো টাকার ওপরে। তাই দেশের বিভিন্ন মোকামে চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচ কিনতে এসেছি। তবে বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বাড়ায় সরবরাহ যেমন বেড়েছে দাম তেমন কমতে শুরু করেছে। স্থলবন্দরে প্রায় প্রতিদিনই কাঁচা মরিচের দাম কমছে। শনিবার যে কাঁচামরিচ ৯৫ টাকা কেজি দরে ক্রয় করেছিলাম সেই কাঁচামরিচ রোববার বন্দর থেকে ৮৫ থেকে ৯০ টাকায় কিনেছি। দাম কমার কারণে আমাদের কিনতে সুবিধা তেমনি বিভিন্ন মোকামে পাঠাতেও সুবিধা পাশাপাশি দেশের মানুষ কম দামে কাঁচা মরিচ খেতে পারছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)