হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
উত্তর প্রদেশের মিরাট জেলা থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে এক উগ্র হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে দুই মুসলিম যুবককে মিথ্যা ‘লাভ জিহাদ’ এবং গণসম্ভ্রমহরণের মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে।
গত শনিবার মিরাটের জাগ্রতি বিহার এক্সটেনশন এলাকায় এই ঘটনা ঘটে, যেখানে সন্ত্রাসবাদী সংগঠন বিশ^ হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর সাথে যুক্ত কিছু লোক দুই মুসলিম যুবক এবং এক তরুণীকে বহনকারী একটি গাড়ি আটকায়। জিশান ও শাহভেজ নামে চিহ্নিত ওই যুবকদের বিরুদ্ধে সন্দেহজনক পরিস্থিতিতে এক হিন্দু নারীকে সাথে নিয়ে যাওয়ার অভিযোগ তোলা হয়।
অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে যায়। তবে প্রায় পাঁচ ঘণ্টা তদন্তের পর মামলাটি নাটকীয় মোড় নেয় বলে জানা গেছে। পুলিশের সূত্রে জানা গেছে, ওই তরুণী পরে প্রকাশ করে যে, পুরো ঘটনাটি নাকি নকুল নামের এক হিন্দুত্ববাদী পরিকল্পনা করেছিলো, যার সাথে ভিএইচপি-র যোগসূত্র রয়েছে বলে জানা গেছে।
বুলন্দশহরের সিয়ানার বাসিন্দা ভাবনা নামে সনাক্ত হওয়া ওই তরুণী পুলিশকে জানায় যে, নকুল তাকে টাকার প্রলোভন দেখিয়েছিলো এবং একটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলো যদি সে জিশান ও শাহভেজকে একটি ফৌজদারি মামলায় ফাঁসাতে সাহায্য করে।
পুলিশ সূত্রের দাবি, জিশান ও শাহভেজের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে গণসম্ভ্রমহরণ ও ‘লাভ জিহাদ’-এর মিথ্যা অভিযোগ তোলার পরিকল্পনা করা হয়েছিল।
মিরাট পুলিশ জানিয়েছে, তরুণীটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। স্কুল সার্টিফিকেটের মাধ্যমে পুলিশ তার বয়সও যাচাই করেছে; প্রথমে নিজেকে ১৬ বছর বয়সী দাবি করলেও নথিপত্রে তার বয়স ১৯ বছর পাওয়া গেছে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।