হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে লেবাননকে ‘সাহায্যে প্রস্তুত’ দখলদার ইসরায়েল
, ২রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে লেবাননের প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে প্রধান সন্ত্রাসী নেতানিয়াহু। এ ছাড়া বৈরুতের গোষ্ঠীটির অস্ত্র জব্দের পরিকল্পনা বাস্তবায়ন করতে ‘পারস্পরিক পদক্ষেপ’ নেওয়ার প্রস্তাব দেয় সে।
গত বছর হিজবুল্লাহর সঙ্গে সন্ত্রাসী ইসরায়েলের যুদ্ধের পর লেবাননের সেনাবাহিনী দেশটির দক্ষিণে মোতায়েন রয়েছে এবং সেখানে গোষ্ঠীটির অবকাঠামো অপসারণ করছে।
হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের জটিল ইস্যু নিয়ে লেবানন লড়ছে।
চলতি মাসে মন্ত্রিসভা সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ এ বিষয়ে পরিকল্পনা তৈরির দায়িত্ব দিয়েছে।
যুদ্ধবিরতির পরও সন্ত্রাসী ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং বলছে, হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত তা চলবে। ইসরায়েলি বাহিনী এখনো দক্ষিণের পাঁচটি এলাকায় অবস্থান করছে, যেগুলোকে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত বিবৃতিতে নেতানিয়াহু বলেছে, ‘ইসরায়েল হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে লেবাননের প্রচেষ্টাকে সমর্থন করতে এবং উভয় দেশের জন্য আরো নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। ’
সে আরো জানায়, লেবাননের সরকার পরিকল্পনা বাস্তবায়ন করলে ইসরায়েল ‘পারস্পরিক পদক্ষেপ নেবে, যার মধ্যে রয়েছে মার্কিন নেতৃত্বাধীন নিরাপত্তাব্যবস্থার সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে আইডিএফ (সামরিক) উপস্থিতি হ্রাস। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)