ঢাকা বিমানবন্দরে থার্ড টার্মিনাল:
হাসিনা সরকারের আমলে কারিগরি পরিকল্পনায় ছিলো বড় ফাঁক!
, ২১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
হাসিনা সরকারের আমলে নেয়া মেগা প্রকল্প ২২ হাজার কোটি টাকায় নির্মিত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের ডিজাইন ও বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তার ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, প্রকল্পের কারিগরি দিকের পরিকল্পনায় মারাত্মক ফাঁক রয়েছে, যা ভবিষ্যতে বিমানবন্দরের কার্যকারিতা ও নিরাপত্তার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।
ফাইজ তাইয়েব আহমেদ বলেন, ডিজাইনে টেলিকমের অবকাঠামো বিবেচনায় রাখা হয়নি। ইনডোর বেজ স্টেশন, রেডিও, রাউটার এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম বসানোর জন্য কোনো স্পেস বা ইনফ্রা রাখা হয়নি। এই সব বসাতে এখন আউট অফ ডিজাইন জায়গা ব্যবহার করতে হবে। এটি একটি বড় সমস্যা।
তিনি আরও জানিয়েছেন, অপটিক্যাল ফাইবার লে করার কোনো ডাক্ট নেই, আইএসপি সার্ভার ও রাউটার রুম ডিজাইন করা হয়নি। বিমানবন্দর পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার স্পেসও ডিজাইনে নেই। ইমিগ্রেশন সিস্টেম, চেক-ইন ডেস্ক এবং এডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (অচওঝ) সহ সফটওয়্যার ও হার্ডওয়্যার সংক্রান্ত বিবেচনা সম্পূর্ণ অনুপস্থিত।
এছাড়া তিনি উল্লেখ করেন, ডেটা সেন্টার, বেজ স্টেশন, রাউটার স্থাপনের জন্য নতুন করে কুলিং এবং চিলার ডিজাইন করতে হবে। বিদেশি পরামর্শকদের সহযোগিতায় বাহ্যিকভাবে টার্মিনালটি চমকপ্রদ হলেও ভেতরে এটি ফাঁপা এবং প্রয়োজনীয় প্রযুক্তি সংযোজন ছাড়া এটি কার্যকর হবে না।
ফাইজ তাইয়েব আহমেদ মন্তব্য করেন, আজকের যুগের এয়ারপোর্ট টার্মিনাল ডিজাইন করার সময় ন্যূনতম টেলিকমিউনিকেশন ও ডেটা সেন্টার পরিকল্পনা না করা মহাপাপ। শুধু দেখানোর জন্য সুন্দর একটা ভবন বানানো হয়েছে, যা প্রযুক্তিগতভাবে সম্পূর্ণ অসম্পূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘাটতি ভবিষ্যতে বিমানবন্দর পরিচালনা ও যাত্রী সেবা কার্যক্রমে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে। এছাড়া জরুরি যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)