হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যু, ধামাচাপার চেষ্টা
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ হাদি আশার, ১৩৯১ শামসী সন , ৩১ মার্চ, ২০২৪ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চিকিৎসাজনিত অবহেলায় চার দিন বয়সী নবজাতকের মৃত্যুর পর টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের বিরুদ্ধে। অভিভাবকদের দাবি, বিলিরুবিন নিয়ন্ত্রণের জন্য নবজাতককে ফটোথেরাপি দেয়া হলেও হাসপাতালটিতে ছিলো না দায়িত্বশীল কোনো চিকিৎসক। ভর্তির ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হলেও অভিভাবকদের একবারের জন্যও জানানো হয়নি শিশুর শারীরিক অবস্থা।
বিয়ের আট বছর পর মিলেছিল মায়ের স্বীকৃতি। কিন্তু সন্তানের মুখটাও তৃপ্তি ভরে দেখা হলো না রোজিনার। সন্তানও পেল না মায়ের শরীরের উষ্ণতা। জীবন নামের যাত্রাপথে মাত্র চার দিনের সংক্ষিপ্ত এক ভ্রমণ শেষে নাড়ি ছেড়া ধন পাড়ি দিয়েছে পরপারে। এর থেকে বড় কষ্ট, বড় শোক আর কিইবা হতে পারে।
গত বুধবার (২৭ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন রোজিনা। জন্মের পর মায়ের দুধ খাওয়া থেকে শুরু করে বাচ্চার সব আচরণই ছিল স্বাভাবিক। তবে বিলিরুবিন বেড়ে গেলে চিকিৎসকরা পরামর্শ দেন ফটোথেরাপির। ঢাকা মেডিকেলে শয্যা ফাঁকা না থাকায় ভর্তি করা হয় আহমেদ স্পেশালাইজড হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় নবজাতকের। স্বজনরা জানান, বাচ্চা পুরোপুরি সুস্থ ছিল। সে দুধ খেয়েছে, কান্নাও করেছে।
মৃত্যুর পর নিজেদের ভুল স্বীকার করে টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়ারও অভিযোগ উঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
এক স্বজন বলেন, হাসপাতাল থেকে বলা হয়েছে রোগী মারা গেছে। মরদেহ নিয়ে চলে যান। পরে আমরা ৯৯৯ নম্বরে কল দিয়েছিলাম। কিন্তু পুলিশের সঙ্গে মীমাংসা করে আমাদেরকে ২০ হাজার টাকা দিয়ে মৃত বাচ্চাসহ আমাদেরকে বের করে দেয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগেই বোনাস পাচ্ছেন ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বজ্রপাতের শঙ্কা : বৃষ্টির আভাস অনেক জায়গায়
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ব্যাগে মিলল ১০ হাজার পিস ইয়াবা, কারবারি গ্রেফতার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্ত্রী হলেন আহমেদ আযম খান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচার দাবি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম আসার যৌক্তিকতা নেই’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মাতুয়াইল ল্যান্ডফিল পরিণত হবে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্কে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে বিরোধ নেই -প্রধানমন্ত্রী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আওয়ামী লীগ দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছিলো -রাষ্ট্রপতি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভরাট ও দখল-দূষণে মৃতপ্রায় হাওরের খাল, সেচ সংকটে কৃষকেরা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)