হারাম ছবিকে প্রত্যাহার চাই! ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি চালু চাই চাই!!
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯১ শামসী সন , ২৬ জুলাই, ২০২৩ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
আসসালামু আলাইকুম
আমরা মুসলমান
আমাদের শরীরে বহমান মুসলমানের রক্ত।
যে রক্ত সবসময় সত্যের দীপ্ততায় বহে
আর তাই আজ আমরা
সত্য বলতে পারি।
আমাদের হাত আছে
আমরা লিখতে পারি
আমাদের মুখ আছে
আমরা বলতে পারি
আর তাই আজ আমরা
সত্য বলতে পিছপা হই না।
আমাদের রব
মহান রব্বুল আলামীন মহান আল্লাহ পাক
আমাদের নবীজী
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
আমাদের দ্বীন ইসলাম
আমরা বিশ্বাস স্থাপন করি
আহলে সুন্নত ওযাল জামায়াতের সমস্ত আক্বীদা
সুতরাং সত্যই আমাদের একমাত্র মুখের ভাষা।
আমরা মহিলা
আমরা অবলা নই
একমাত্র পবিত্র দ্বীন ইসলামই মহিলাদেরকে সুমহান
মর্যাদায় সুপ্রতিষ্ঠিত করেছেন।
অধিকার দিয়েছেন সর্বস্তরে
সুতরাং আজ আমরা ‘সত্য’ বলতে পারি।
অতএব, হে মাননীয়া প্রধানমন্ত্রী!
আপনার কাছে আমাদের আবেদন, যেহেতু আপনি একজন মহিলা, সেহেতু ‘মহিলা’ হিসেবে, একমাত্র আপনি আমাদের অর্থাৎ পর্দানশীন মহিলাদের সহযোগিতা করতে পারেন। দেশের সংবিধান অনুযায়ী ‘নারী অধিকার’ সম্পর্কে আপনার যেমন জানা রয়েছে তেমনি আমাদেরও জানা রয়েছে। আমরা পবিত্র দ্বীন ইসলাম উনার তথা ইসলামী শরীয়ত উনার বাইরে যেমন কথা বলতে পারি না, তেমনি সংবিধানের বাইরেও কথা বলছি না। সুতরাং আমরা যারা পর্দা করে থাকি, ছবি তুলি না; তাদের অনেক অনেক সমস্যা রয়েছে যা দেশ দিতে পারছে না, আপনার সরকার দিতে পারছে না। ভুক্তভোগী হচ্ছেন সেসব পর্দানশীন ‘মা-বোনেরা।’ আমাদের সমস্যার কথা একটু শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। এটাই আমাদের একমাত্র অনুরোধ।
মাননীয়া প্রধানমন্ত্রী!
যাদের স্বামী নেই, সরকারি নিয়ম অনুযায়ী তারা ‘পেনশন’ পেয়ে থাকেন। অথচ অনেক বোনেরা পর্দা করার জন্য, ছবি না তোলার কারণে কাগজপত্র প্রস্তুত করতে পারছেন না অর্থাৎ সে সুযোগ হতে বঞ্চিত হচ্ছেন।
মাননীয়া প্রধানমন্ত্রী!
আমরা অনেকে পিতার সম্পত্তি থেকে বিভিন্ন সম্পদ পেয়ে থাকি কিন্তু রেজিস্ট্রি করতে গেলে ছবি লাগে, সে ছবি না থাকার কারণে, আমরা সেসব সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছি।
সুতরাং দয়া করে আমাদের সমস্যার সমাধান করুন ছবির মাধ্যমে নয়, ফিঙ্গারপ্রিন্ট একমাত্র এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই আমাদের উপরোক্ত সমস্যার সমাধান হতে পারে। আমীন।
-আহমদ আজিমা ফারহা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












