১০০ টি চমৎকার ঘটনা
হারামের প্রতি অনিহা ও খোদাভীতি
ঘটনা-৩৫
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ সাদিস ১৩৯১ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
একদিন ঐ গোলাম কিছু খাদ্য নিয়ে আসেন। হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তা হতে এক লোকমা খেয়ে ফেললেন। গোলাম বললেন, ‘হুযূর! আমি এ খাবার কোথা থেকে এনেছি এ কথা জিজ্ঞাসা করা ব্যতীতই আপনি তা খেয়ে ফেললেন? অথচ অন্য সময় জিজ্ঞাসা করা ব্যতীত খাদ্য গ্রহণ করেন না।’ তিনি বললেন, ‘ক্ষুধার কারণে জিজ্ঞাসা করার সময় পাইনি। এখন বলো দেখি তা কোথা থেকে এনেছো?’ গোলাম বললেন, ‘আমি ঈমান গ্রহণ করার পূর্বে কিছু লোকের জন্য মন্ত্রের দ্বারা তদবীর করি। তারা আমাকে কিছু দেয়ার ওয়াদা করেছিল। আজ তাদের সেখানে বিবাহের উৎসব ছিল। আমিও সেদিক দিয়ে যাচ্ছিলাম। আমাকে দেখে তারা আমাকে সেদিনের পারিশ্রমিক দান করে।’
ঘটনা শুনে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বললেন, ‘তুমি আমাকে ধ্বংস করে দিলে!’ এই বলে তিনি গলার ভিতর আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করতে থাকেন। কিন্তু ক্ষুধাবস্থায় খাওয়া একটি মাত্র গ্রাস সহজে কি বের হয়? তখন কেউ একজন বললো, বেশি করে পানি পান করলে বমি হতে পারে। এটা শুনে তিনি বড় এক পেয়ালা পানি নিয়ে পান করতে থাকেন এবং কিছুক্ষণের মধ্যে ঐ লোকমা বের হয়ে আসলো।
এ অবস্থা দেখে একজন বললেন, ‘মহান আল্লাহ পাক আপনার কল্যাণ করুন। একটি মাত্র লোকমা খেয়ে ফেলার জন্য আপনি এত কষ্ট স্বীকার করলেন!’ তিনি বললেন ‘যদি এই লোকমা বের করতে আমার প্রাণও চলে যেতো তবুও আমি তা বের করতাম। কেননা আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র যবান মুবারকে শুনেছি, “হারাম মালে পালিত শরীরের জন্য আগুনই যথেষ্ট।” তাই আমার ভয় হলো, এই লোকমার দ্বারা আমার কোনো অঙ্গ পালিত হয় কিনা!’ সুবহানাল্লাহ!
যদিও মুহাদ্দিছীনে কিরামগণের মতে, গোলামের মাল খাওয়া জায়েয; তবুও হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম সতর্কতার জন্য সন্দেহজনক মাল গ্রহণ করতে রাজি ছিলেন না। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তওবা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৩)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শাহিদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (পর্ব-২)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












