রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, আরব লিগসহ কারা কী বলছে?

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, রাত ৩:৩৮
হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, আরব লিগসহ কারা কী বলছে?
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের হামলা চালিয়েছে গত শনিবার। এতে বহু মানুষ নিহত হয়েছেন। অনেককে জিম্মি করা হয়েছে। এ ঘটনার পর ইসরায়েলের পাল্টা হামলায় বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হামলার কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েল বলেছে, হামাস তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এ ঘটনায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেখে নেওয়া যাক এ পরিস্থিতিকে কোন দেশ বা আন্তর্জাতিক জোট কীভাবে দেখছে বা কী প্রতিক্রিয়া তারা দেখিয়েছে।
আরব লিগ: আরব লিগের প্রধান আহমেদ আবুল ঘেইট ‘গাজায় সামরিক অভিযান দ্রুত বন্ধের’ দাবি করেছে। তিনি দুই পক্ষের সশস্ত্র লড়াইয়ের অবসান চেয়েছেন। আহমেদ আবুল বলেন, ‘ইসরায়েলের চলমান সহিংস ও চরমপন্থী নীতির বাস্তবায়ন একটি টাইমবোমার মতো। এটি এ অঞ্চলকে অদূর ভবিষ্যতে স্থিতিশীলতার বড় কোনো সুযোগ থেকে বঞ্চিত করছে। ’
ব্রাজিল: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি ব্রাজিল বলেছে, সহিংসতা বন্ধে তারা পরিষদের দ্রুত সভা আহ্বান করবে।
এর পাশাপাশি ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্রাজিল সরকার ইসরায়েলের ওপর গাজা থেকে শুরু করা ধারাবাহিক রকেট হামলা ও সরাসরি হামলার নিন্দা জানায়। ’ ‘পরিস্থিতি আরও গুরুতর’ যেন না হয়, সে জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
বেলজিয়াম: বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাজা লাহবিব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) লিখেছেন, ‘ইসরায়েলের সাধারণ নাগরিকের ওপর ব্যাপকহারে রকেট হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায় বেলজিয়াম। সন্ত্রাস ও সহিংসতা শুধু কষ্টই বাড়িয়ে তোলে। আর এতে আলোচনার পথে বিঘœ সৃষ্টি করে। যারা এ হামলায় আক্রান্ত, আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন। আমরা এ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ’
ইউরোপীয় কমিশন: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডা লেন এক্সে দেওয়া তার পোস্টে লিখেছেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সন্ত্রাসী হামলায় আমি দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই। এ ধরনের ঘৃণ্য হামলার বিরুদ্ধে নিজেদের রক্ষা করার অধিকার ইসরায়েলের আছে। ’
কমিশনের বৈদেশিক নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছে, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে হামাসের এ হামলার নিন্দা জানাই। দ্রুত এই ভয়ানক হামলা বন্ধ হওয়া উচিত। সন্ত্রাসবাদ ও সহিংসতা কোনো সমস্যার সমাধান দিতে পারে না। ’
যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র বলেছে, তারা ‘ইসরায়েলের ওপর হামাসের এই সন্ত্রাসী হামলার’ নিন্দা জানায়। হামলার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট (জো বাইডেন) এ ঘটনার দিকে দৃষ্টি রাখবেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা ইসরায়েলি সহযোগীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছে। ’
বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের সাধারণ নাগরিকদের ওপর হামাসের এই সন্ত্রাসী হামলার নিন্দা জানায়। সন্ত্রাসের পক্ষে কোনো যুক্তি কখনোই থাকে না। ইসরায়েলের সরকার ও জনগণের পক্ষে আমরা আছি। ’
জার্মানি: জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘ইসরায়েল থেকে ভীতিকর সংবাদ এসেছে। গাজা থেকে রকেট হামলার এবং এর পরিপ্রেক্ষিতে সন্ত্রাস বেড়ে যাওয়ার ঘটনায় আমরা শঙ্কিত। জার্মানি হামাসের এই হামলার নিন্দা জানায় এবং ইসরায়েলের পক্ষে আছে। ’
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক বলেছে, বার্লিন গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত এ হামলার নিন্দা জানায়। নিরীহ মানুষের ওপর সন্ত্রাস এবং রকেট হামলা দ্রুত বন্ধ করতে হবে।
ইরান: ইরানের সর্বোচ্চ নেতা আলী হোসেইনি খামেনির উপদেষ্টা রাহিম সাফাভি এই হামলাকে সমর্থন করেছে। আইএসএনএ বার্তা সংস্থায় দেওয়া এক বিবৃতিতে তিনি এ সমর্থনের কথা জানান। রাহিম সাফাভি বলেন, ‘আমরা ফিলিস্তিনের যোদ্ধাদের অভিনন্দন জানাই। ফিলিস্তিন ও জেরুজালেম স্বাধীন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের যোদ্ধাদের পাশে থাকব আমরা। ’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হামাসের এ হামলা ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে ফিলিস্তিনিদের আস্থা বাড়াবে।
সৌদি আরব:
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক বিবৃতিতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এই সংঘাতের দ্রুত সমাপ্তি চেয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনিদের একটি অংশ এবং ইসরায়েলি দখলদারি বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি। এ ঘটনা একাধিক এলাকায় বড় ধরনের সন্ত্রাসের সৃষ্টি করেছে। ’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ৬ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ৭ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ৮ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ৮ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ৮ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ৮ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ৮ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ৮ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ৮ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ৮ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ৮ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ৮ ঘণ্টা আগে