হামাসের আর্থিক সহায়তাকারীসহ ১০ সদস্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
, ০৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ফিলিস্তিনি সংগঠন হামাসের সদস্য, আর্থিক সহায়তাকারীসহ ১০ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা দিয়েছে বলে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।
এ নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা গাজা এবং সুদান, তুরস্ক, আলজেরিয়া ও কাতারসহ বিভিন্ন জায়গায় অবস্থান করেন বলে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। এতে অন্তত ১৪০০ ইসরায়েলি নিহত হয়। এছাড়া হামাস ইসরায়েল থেকে ২ শতাধিক ব্যক্তিকে অপহরণ করে জিম্মি করেছে বলেও দাবি করেছে।
এরপর থেকে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় স্থল হামলার ঘোষণাও দিয়েছে ইসরায়েল। গত মঙ্গলবার রাতে গাজার এক হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫০০ জন নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।
উভয় পক্ষের সংঘর্ষের এ পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েল সফরে গিয়েছে। সে এ সংকটে ইসরায়েলের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
এর মধ্যেই মার্কিন অর্থবিভাগ হামাসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল।
মার্কিন অর্থমন্ত্রী ইয়েলেন বলেছে, ‘ইসরায়েলের শিশুসহ বেসামরিক নাগরিকদের নৃশংস হত্যাকা-ের পর হামাসের অর্থদাতা এবং সহায়তাকারীদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
এক পৃথক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেছে, ‘যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হামাসকে “ইসরায়েলের উপর জঘন্য হামলা করতে” সহায়তা করেছে।’
‘আজকের নিষেধাজ্ঞা হামাস ও তাদের সমর্থনকারীদের বিরুদ্ধে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয়,’ বলেছে সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুকুরের আতঙ্কে বন্ধ স্কুল, এক রাতেই কুকুরের কামড়ে আহত ১০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না -ডিএসসিসি প্রশাসক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলএনজিবাহী কার্গো আসেনি: বন্ধ এক্সিলারেট টার্মিনাল, কমেছে গ্যাস সরবরাহ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড় -বাড়লো ৬০০০ কোটি টাকা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীকাল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরিয়ে নেয়ার অভিযোগ, স্থানীয়দের বাধা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছে ৩০ রোগী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)