হামলার জবাব দিতে আগের চেয়েও বেশি প্রস্তুত, ইরানের হুঁশিয়ারি
, ০৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানকে নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের নৌসীমায় একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আশঙ্কা করা হচ্ছে, যে কোনো সময় ইরানে হামলা হতে পারে। এমন চরম উত্তেজনার মধ্যেই তেহরান ঘোষণা দিয়েছে, দেশটির ওপর যেকোনো ধরনের হামলার জবাব দিতে তারা আগের চেয়েও বেশি প্রস্তুত।
গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তেহরানে তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বর্তমান পরিস্থিতিকে একটি ‘হাইব্রিড যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন। তিনি গত জুনের ১২ দিনের যুদ্ধ ও সাম্প্রতিক সহিংস বিক্ষোভের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েলকে দায়ী করেন।
ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং পারস্য উপসাগরের দিকে মার্কিন রণতরী পাঠানোর খবরের প্রতিক্রিয়ায় বাঘাই বলেন, অস্থিতিশীলতা একটি সংক্রামক ব্যাধি এবং এটি কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তিনি আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান।
ইরানের নিজস্ব সক্ষমতা ও অতীতের অভিজ্ঞতার ওপর জোর দিয়ে বাঘাই বলেন, ইরান এখন যেকোনো আগ্রাসনের সামগ্রিক, সিদ্ধান্তমূলক এবং অনুশোচনামূলক জবাব দিতে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। সূত্র: মিডল ইস্ট মনিটর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)