হাত-পায়ের নখগুলো কি অসুস্থ?
আপনি কি জানেন নখের এমন অস্বাভাবিকতার অর্থ অ্যানিমিয়া ও থাইরয়েড ইনফেকশনের মতো অসুখ বা পুষ্টির ঘাটতি?
সুস্থ নখ কখনও ভাঙে না। সুস্থ নখে বিবর্ণতা বা দাগ থাকবে না। নখের অসুখ বা কোনো অসুখের প্রভাবে নখের অস্বাভাবিকতা আমরা সাধারণত টের পাই না। সতর্ক হতে জেনে নিন কিছু তথ্য।
ভঙ্গুর নখ:
কারণ: আর্দ্রতা ও ভিটামিন ‘বি’ কমপ্লেক্সের অন্তর্গত বায়োটিনের অভাব।
সমাধান: ডিমের কুসুম, স্যালমন, অ্যাভোকাডো ও অন্য ফল, কলিজা ও ইস্ট ব্যবহৃত খাবার খান।
ধনুকের মতো বাঁকা হয়ে যাওয়া নরম নখ:
কারণ: লোহাসমৃদ্ধ খাবারের অভাব।
সমাধান: লোহা সমৃদ্ধ খাবার যেমন- সূর্যমুখীর বীজ, বাদাম, গরু ও খাসির গোশত, মটরশুটি, শস্যদানা, গাঢ় সবুজ পাতাজাতীয় সবজি ও ডার্ক চকলেট খান।
নখে লম্বালম্বি সারিবদ্ধ দাগ:
কারণ: ভিটামিন ও খনিজের অভাব।
সমাধান: সপ্তাহে একবার নখে আমন্ড অয়েল নেইল বাফার দিয়ে ম্যাসাজ করুন। এতে নখের ওপরের পাতলা স্তর সরে যাবে।
আড়াআড়ি সারিবদ্ধ দাগ বা গর্ত:
অনেকের নখের মাঝ বরাবর আড়াআড়ি দাগ দেখা যায় ও দাগের দুই পাশে নখ সামান্য উঁচু হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে সারিবদ্ধ অনেকগুলো আড়াআড়ি দাগও চোখে পড়ে।
কারণ: জ্বরের প্রকোপ, মানসিক আঘাত ও পুষ্টির অভাব ইত্যাদির কারণে নখের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় ও এমন দাগ পড়ে।
সমাধান: প্রতিদিন অন্তত ৫৫ গ্রাম প্রোটিন খান।
হলদেটে ভাব:
কারণ: ভিটামিন ‘ই’ র অভাব।
সমাধান: বিভিন্ন বাদাম তেল যেমন- আমন্ড, হ্যাজেলনাট ও চিনাবাদাম খেতে পারেন। নখেও ম্যাসাজ করা যেতে পারে।
ফাঙ্গাস:
কারণ: অনেক দিন ধরে উষ্ণ স্যাঁতসেঁতে ও ভেজা পরিবেশে থাকলে পায়ের নখে মাইক্রোঅর্গানিজম বেড়ে ওঠে।
সমাধান: পানিতে সিরকা দিয়ে ১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন। নখের ফাঙ্গাস পরিষ্কার হয়ে যাওয়ার আগ পর্যন্ত এভাবে রেখে দিন।
সাদা স্পট:
কারণ: নখ আঘাতপ্রাপ্ত হলে বা জিংকের অভাবে এমন হয়।
সমাধান: পুষ্টিবিদদের মতে, প্রতিদিন অন্তত ৫০ মিলিগ্রাম জিংক গ্রহণ করা উচিত। লাল গোশত, তিলের বীজ, কুমড়ার বীজ ও ডাল জিঙ্কের ভালো উৎস।
যেসব অসুখের প্রভাবে নখের বিভিন্নতা দেখা যায়?
ধনুকের মতো বাঁকানো নখ- থাইরয়েড ইনফেকশন।
ভঙ্গুর নখ- হাইপার- বা হাইপোথাইরয়েডিজম।
হলদেটে নখ- ব্রঙ্কাইটিস।
নখে নীলচেভাব- রক্ত কণিকায় অক্সিজেন প্রবাহে সমস্যা।
নখ সাদা হয়ে যাওয়া- লিভার ইনফেকশন।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।