শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হাজার বছরের গন্তব্য ওয়াদি আস সালাম (১)

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, সকাল ৬:৩৪

ওপর থেকে দেখলে মনে হয় জনবহুল নগরী। ইটের স্থাপনা যেন পাশাপাশি লেগে থাকা ঘর। কিন্তু একটু সময় গেলেই ভেঙে যায় ভুল। স্থাপনাগুলো ঘর না, কবর। জায়গাটা নগরী বটে, তবে মরদেহের। লাখো মানুষের স্মৃতিচিহ্ন জিইয়ে রাখা নগরী। ইরাকের নাজাফে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় গোরস্তান ওয়াদি আস সালাম। কত শাসক, রাজপুত্র, ইমাম, সম্ভ্রান্ত বণিক আর দাপুটে বিজ্ঞানী এখানে শায়িত, তার হিসাব নেই। প্রায় দেড় হাজার বছরে সেখানে ঠাঁই নিয়েছে ৫০ লাখের বেশি মানুষ।
মৃতের গন্তব্য হিসেবে নাজাফে জায়গা করে নেয়ার ইতিহাস পুরনো। সাসানীয় ও পার্থিয়ান আমল থেকেই মরদেহ কবর দেয়া হতো নাজাফে।
অনেকে মনে করে, প্রথম দিকের কয়েকজন গুরুত্বপূর্ণ নবী আলাইহিমুস সালাম উনাদের কবরও এখানে বিদ্যমান। প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলের শহরগুলোয় গুরুত্বপূর্ণ স্থাপনা কবরস্থান। হিরা ও কুফায়ও বেশকিছু গোরস্তান এখনো টিকে রয়েছে নানাভাবে। ওয়াদি আস সালামের ইতিহাস তাই স্বাভাবিকভাবেই যথেষ্ট দীর্ঘ। স্বাভাবিকভাবেই গোরস্তানটি ঐতিহাসিক স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য নিয়েই মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
নাজাফ যতগুলো কারণে গুরুত্বপূর্ণ, তার মধ্যে অন্যতম হলো- খোলাফায়ে রাশেদীন উনাদের মধ্যে চতুর্থ খলিফা হযরত ইমামুল আউওয়াল আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনার রওজা শরীফও সেখানে। শিয়া ও সুন্নি উভয়ের কাছেই তিনি সম্মানিত চরিত্র, ফলে নাজাফেরও রয়েছে বাড়তি মর্যাদা।
অনেকেই বলে থাকেন, সেখানে কবর হলে পরবর্তী জীবনে মুক্তির জন্য রাস্তা সহজ হবে। এদিক থেকে শিয়া বিশ্বাসীদের মধ্যে বেশকিছু হাদীছ শরীফও প্রচলিত। হাদীছ শরীফ অনুসারে- হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি পরকালীন জীবনের জন্য একজন স্বীকৃত মধ্যস্থতাকারী। মৃত্যুর পরে কবরের শাস্তি কমানো, বিচার দিবসকে সহজ করে দেয়া এবং মৃত্যু ও পুনরুত্থানের মধ্যবর্তী সময়কে সংক্ষিপ্ত করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারেন তিনি। এটা উনার বিশেষ খুছূছিয়ত।
এর সূত্র ধরেই ইতিহাসের বিভিন্ন সময় বিপুলসংখ্যক মানুষ চেয়েছে তাদের কবর হোক ওয়াদি আস সালামে। অর্থাৎ উনার রওজা মুবারকের আশপাশে।
এছাড়া শিয়াদের বিশ্বাস অনুসারে, মহান আল্লাহ পাক উনার রসূল হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার আওলাদ হযরত ইসহাক আলাইহিস সালাম উনাকে সঙ্গে নিয়ে একবার ইরাকের নাজাফে এসেছিলেন। সেখানে তিনি নিজের নামে এক টুকরো জমি ক্রয় করেন। সে জমির টুকরোটিই ওয়াদি আস সালাম কবরস্থান। বিভিন্ন সময়ে এ গোরস্তানের ফযীলতও বর্ণনা করা হয়েছে। ফলে মানুষ আকাঙ্খা করেছে নাজাফের মাটিতে শেষ নিশ্বাস ত্যাগ করতে। ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এর ভূমিকা ছিল সুদূরপ্রসারী।
বিশ শতকেই প্রতি বছর ২০ হাজার মরদেহ আনা হতো নাজাফে কবর দেয়ার জন্য। তাদের বড় অংশই আসত ইরান থেকে। কিছু অংশ আসত ভারত ও উসমানি সালতানাত থেকে। বর্তমানে প্রতি বছর এক লাখ মরদেহ নাজাফে কবরস্থ হয়। মরদেহের প্রধান অংশ আসে ইরাক, ইরান, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, লেবানন, সৌদি আরব, ও ইয়েমেন থেকে। যেহেতু শতাব্দীর পর শতাব্দী ধরেই মানুষ মৃত্যুর পরে নাজাফ যেতে চেয়েছে, ফলে মরদেহ পরিবহন করে নাজাফে নিয়ে যাওয়া একটা চর্চায় পরিণত হয় ইতিহাসে।
ত্রয়োদশ শতাব্দীতে নাজাফে মরদেহ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গড়ে ওঠে ব্যবসাও। সেটা এতটাই প্রবল ছিল যে বাধ্য হয়ে সে সময় পরিবহনকারীদের ওপর মরদেহ সংরক্ষণের ব্যাপারে গুরুত্ব দিয়ে ফতওয়া জারি করতে হয়। পাশাপাশি পরিবহন ব্যয় ও শুল্কও নির্দিষ্ট করে দেয়া হয়, যেন অরাজকতা তৈরি না হয়। বর্তমান সময়েও ওয়াদি আস সালামে মরদেহের জায়গা বরাদ্দ, মিনার নির্মাণ, কবর খনন, মরদেহকে গোসল করানোর পর কবরস্থ করার জন্য প্রস্তুতকরণ, সমাধির রক্ষণাবেক্ষণ নিয়ে ব্যবসায়িক কার্যক্রম চলে।
ওয়াদি আস সালামকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বহুমাত্রিক বিশেষ পরিষেবা। পরিবহন, খাবার ও পানীয় সরবরাহ ও দ্বীনি কার্যক্রমকে ঘিরে দিনকে দিন বেড়েছে আর্থিক লেনদেনও। ফলে মরদেহ কবরস্থ করাকে কেন্দ্র করে নানা আয়োজনেরও দীর্ঘ ঐতিহাসিক সিলসিলা বিদ্যমান ইতিহাসে।
হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনার রওজা মুবারকের সামনের চত্বরে একসময় কবর দেয়া হতো রাজপুত্র, সুলতান ও তাদের স্ত্রীদের। তবে ১৭৯১ সালে বড় ধরনের সংস্কারের মধ্য দিয়ে সেগুলোকে নতুন রূপ দেয়া হয়েছে। পরে আরো কয়েক দফা হয়েছে সংস্কার। নাজাফ থেকে কুফার পথ ধরে বেশ কয়েকটি কবরস্থান ছিল একসময়। বিংশ শতাব্দীর দিকে পার্কিং লট, পার্ক, সরকারি ভবন ও বেসরকারি আবাসিক ভবন নির্মাণের জন্য বেশকিছু কবর সরিয়ে ফেলা হয়। বিভিন্ন সময়ে সংস্কার ও পরিকল্পনার মধ্য দিয়ে বদলেছে চেহারা। নাজাফের কবর বলতে এখন কেবল ওয়াদি আস সালাম গোরস্তানের মধ্যেই সীমাবদ্ধ। ফলে ৩০ বছরে গোরস্তানটির আকার বেড়েছে কয়েক গুণ। ১৯৭৩ সালে গোরস্তানের আকার ছিল ১৯৬ হেক্টর, ২০১৪ সালে এসে দাঁড়িয়েছে এক হাজার হেক্টরে। আকারের এ অস্বাভাবিক বৃদ্ধির প্রধান কারণগুলোর মধ্যে ছিল ইরাক যুদ্ধ ও আইএস উগ্র গোষ্ঠীর উত্থান।
ওয়াদি আস সালাম গোরস্তানের আকৃতি আয়তাকার। নিচু কংক্রিটের দেয়াল ও কয়েকটি গেট রয়েছে। দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্বে বিবর্ধিত। পুরো অংশটাকে দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত পুরনো গোরস্তান। উত্তর-পূর্বে অবস্থিত নতুন গোরস্তান। এখানে শায়িত মানুষের সংখ্যা ৬০ লাখ বলে ধরে নেয়া হয়। আয়তন বিবেচনায় হোক কিংবা কবরের সংখ্যা বিবেচনায়; এটিই পৃথিবীর বৃহত্তম গোরস্তান। পৃথিবীর নানা প্রান্তের, নানা নৃতাত্ত্বিক পরিচয়ের মানুষ এখানে শায়িত। অতিকায় এ গোরস্তানের মধ্যে কবরে যাওয়া-আসার জন্য ৪২টি সড়ক রয়েছে। সেগুলোর অধিকাংশ দিয়েই থ্রি হুইলার চলাচল করতে পারে। শহর থেকে থ্রি হুইলারগুলো পর্যটকদের গোরস্তানের বিভিন্ন জায়গায় অবস্থিত প্রত্যাশিত কবরের কাছে নিয়ে যেতে পারে। কবর জিয়ারতকারীদের জন্য সুবিধা হয় বিষয়টি।
গোরস্তানের পুরনো অংশে কবরগুলো একেকটা ইউনিট আকারে তৈরি হয়েছে। সেখানে যথেষ্ট পরিকল্পনার অভাব পরিদৃষ্ট হয়। কবরস্থ করার প্রক্রিয়াও ছিল সে সময়ে প্রাচীন প্রক্রিয়ায়। তবে নতুন গোরস্তানে অনেক কিছুই করা হয়েছে পরিকল্পনামাফিক। দুই পাশের সমাধিকে বিভক্ত করা হয়েছে। অনেক ক্ষেত্রে নৃতাত্ত্বিক পরিচয়, বংশ, পরিবার ও গোষ্ঠী এবং শহর অনুযায়ী ভাগ করা হয়েছে। অধিকাংশ কবরস্থানের ক্ষেত্রেই এ নীতি মান্য করা হয়। মানুষ চায় মৃত্যুর পর তাদের প্রিয় মানুষ, আত্মীয় কিংবা ভৌগোলিক বৃত্তের মধ্যে কবরস্থ হতে। আবার কবর খুঁজে পাওয়ার সুবিধার জন্যও এটা করা হয়। বিভিন্ন গ্রাম থেকে আসা নির্দিষ্ট পরিবারের সদস্যদেরও উদ্দেশ্য থাকে পারিবারিক পূর্বপুরুষদের সঙ্গে শায়িত হওয়ার বা কোনো বিশেষ গ্রামের সঙ্গে শায়িত হওয়ার জন্য। ভারতীয়, লেবাননীয়, উপসাগরীয় অঞ্চলের মানুষের জন্য গোরস্তানে বলতে গেলে অনেকটা পৃথক ইউনিট রয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৩ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৪ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬