সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মহামূল্যবান নছীহত মুবারক:
হাক্বীক্বী মু’মিনের পরিচয় (৩)
, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র সূরা হুযূরাত শরীফ উনার ১৫নং আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,
إِنَّـمَا الْمُؤْمِنُوْنَ الَّذِينَ آمَنُوا بِاللَّـهِ وَرَسُولِهِ ثُـمَّ لَـمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِـهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّـهِ ۚ أُولَـٰئِكَ هُمُ الصَّادِقُونَ
অর্থ: “নিশ্চয়ই উনারাই মু’মিন, যারা মহান আল্লাহ পাক এবং উনার রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রতি ঈমান আনেন, অতঃপর কোন সন্দেহ-সংশয় পোষণ করেন না এবং মহন আল্লাহ পাক উনার
পথে জান-মাল দিয়ে জিহাদ করেন। উনারাই ছদিক্বীন তথা সত্যবাদী। ” সুবহানাল্লাহ!
আর যারা ছদিক্বীন উনারাই ছিরাতুল মুসতাক্বীম তথা সঠিকপথে রয়েছেন।
যেমন আমরা সূরা ফাতিহা শরীফ উনার মধ্যে দোয়া করি,
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ
অর্থ মুবারক:“(আয় আল্লাহ পাক!) আপনি আমাদেরকে সরল-সঠিক পথ প্রদর্শন করুন। উনাদের পথ, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। ” (পবিত্র সূরা ফাতিহা শরীফ: পবিত্র আয়াত শরীফ-৫,৬)
আর মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি কাদেরকে নিয়ামত দিয়েছেন সে সম্পর্কে মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
أَنْعَمَ اللَّـهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ
অর্থ: “মহান আল্লাহ পাক তিনি হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম, ছিদ্দিক্ব, শহীদ এবং ছলিহীন উনাদেরকে নিয়ামত মুবারক দান করেছেন। ” (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ-৬৯)
অর্থাৎ হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম, ছিদ্দিক্ব, শহীদ এবং ছলিহীন উনাদের পথই হলো ছিরাতুল মুসতাক্বীম তথা সঠিকপথ।
আর এই মহাসম্মানিত ও মহাপবিত্র আয়াত শরীফ উনার মধ্যে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের পরেই ছদিক্বীন উনাদের মাক্বাম মুবারকের কথা উল্লেখ করা হয়েছে। সুবহানা হযরত উম্মীল উমাম আলাইহাস সালাম!
মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি এই ছদিক্বীন তথা সত্যবাদী হওয়ার জন্য দুইটি বিষয় শর্ত করেছেন;
এক. উনারা মহান আল্লাহ পাক এবং উনার রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রতি ঈমান আনার পর উনাদের প্রতি কোন বিষয়ে সন্দেহ-সংশয় পোষণ করবেন না। অর্থাৎ উনাদেরকে বিশ্বাস করে উনাদের প্রতিটি আদেশ-নিষেধ মুবারক বিনা চু-চেরায় মেনে নিবেন।
দুই. উনারা মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাসিলের উদ্দেশ্যে মাল-জান দিয়ে উনাদের রাস্তায় জিহাদ করবেন।
(মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা শাখা)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ফুরাই’আহ বিনতে মালিক রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৯)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (১)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (১)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারী সমাজের জন্য একটি জরুরী ফিকির!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“মৃত্যু দেখে দেখে নসীহত হাছিল করতে হবে”
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












