পাঠক কলাম:
হাক্বীক্বী পর্দা না করার কারণেই মহিলারা লাঞ্ছিত হয়, কষ্ট পায়
, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা (মহিলারা) ঘরে অবস্থান করো এবং আইয়্যামে জাহিলিয়াতের ন্যায় সৌন্দর্য প্রদর্শন করে বাইরে বের হয়োনা। (পবিত্র সূরা আহযাব শরীফ)
এখানে মহান আল্লাহ পাক তিনি খাছভাবে মহিলাদের পর্দার কথা বলেছেন। মহিলাদের সবসময় পর্দার সাথে ঘরে অবস্থান করতে হবে। সৌন্দর্য প্রদর্শন করে বাইরে বের হওয়া যাবেনা। যদি কখনও জরুরতে বের হতে হয় তাহলে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত ঢেকে বের হতে হবে। এটাই সম্মানিত শরীয়ত উনার আদেশ মুবারক। সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “একজন মহিলা যখন ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, তখন শয়তান উঁকি ঝুঁকি দিতে থাকে তার দ্বারা পাপ কাজ করানোর জন্য।”
এ সম্মানিত হাদীছ শরীফ দ্বারা বুঝা গেল যে, কোনো মহিলা বেপর্দা হয়ে ঘর থেকে বের হলে শয়তান তার দ্বারা পাপ কাজ করায়, ফিতনা-ফাসাদ সৃষ্টি করে। সমাজে সবসময় আমরা দেখি, বেপর্দা বেহায়াপনার কারণে যত ফিতনা-ফাসাদ হয়, অন্য কোন কারণে এত বেশী ফিতনা-ফাসাদ হয় না।
বছর খানেক আগে একটি ঘটনা। এক মেয়ে আলিয়া মাদ্রাসায় পড়ে। সে এইচ.এস.সি পরীক্ষা দিচ্ছিল। একদিন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা হলে গেলো। হলে ঢুকার আগে তার ছেলে বন্ধুরা তাকে জানালো যে, ঐ মেয়েটির বান্ধবিকে ছাদে পিটানো হচ্ছে। এটা শুনে সে ছাদে গেলো। ছাদে যাওয়ার পর তার ছেলে বন্ধুরা তার গায়ে পেট্রল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিলো। এতে তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরপর সে মারা যায়।
এই নির্মম ঘটনা ঘটার একমাত্র কারণ হলো, বেপর্দা বেহায়াপনা। যে খারাপ ছেলেরা এই ন্যক্কারজনক ঘটনা ঘটালো, তারা মূলত বেপর্দা হওয়ার কারণেই এই নির্মম ঘটনা ঘটানোর সুযোগ পেয়েছে। আরও বুঝা গেল যে, সে যে মাদ্রাসায় পড়ে তার মধ্যে সম্মানিত দ্বীন ইসলাম উনার সঠিক কোন শিক্ষা নেই। একটা মেয়ে মাদ্রাসায় পড়বে আল্লাহওয়ালী হওয়ার জন্য, সম্মানিত দ্বীন ইসলাম উনার পরিপূর্ণ শিক্ষা অর্জনের জন্য। কিন্তু এই মেয়ে মাদ্রাসায় পড়েও তার কোন পর্দা নাই। আবার মেয়েদের জন্য পর পুরুষদের সাথে কথা বলা, দেখা করা, বন্ধুত্ব করা সবকিছুই হারাম। কিন্তু এই মেয়েটা সব হারাম কাজই করতো। যার জন্য তার জীবনটা এভাবে নষ্ট হলো। নাউযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক উনার সম্মানিত আদেশ মুবারক ও নিষেধ মুবারক না মানার কারণেই মানুষ কষ্টে ভোগে থাকে। এজন্য প্রত্যেক মহিলাকে অবশ্যই হাক্বীক্বী পর্দা করতে হবে এবং হক্কানী-রব্বানী ওলীআল্লাহ উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করে সম্মানিত দ্বীন ইসলাম উনার সঠিক শিক্ষা অর্জন করতে হবে। তাহলেই ইহকাল ও পরকালে শান্তি লাভ করা সম্ভব হবে। মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে সেই তাওফীক্ব দান করেন। আমীন!
-আহমদ ফাতেমা আক্তার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৭)
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (১)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৫)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন”
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












