হরমুজের মাঝ বরাবর করিডোর চালুর লক্ষ্যে ইরান-ওমান আলোচনা, সমঝোতা কাছাকাছি
হরমুজ প্রণালিতে মাঝ বরাবর করিডোর চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা নতুন পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি। নতুন এই করিডোর চালুর লক্ষ্য নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে এবং উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরানের অধিকার সংরক্ষণ।
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি মাত্র ৩৪ কিলোমিটার (২১ মাইল) প্রশস্ত। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান প্রণালিটি বন্ধ ঘোষণা করার আগে আন্তর্জাতিক জাহাজ চলাচল জাতিসংঘ অনুমোদিত দুইমুখী ট্রাফিক বিভাজন ব্যবস্থা অনুসরণ করত। ওই ব্যবস্থায় জাহাজ চলাচলের করিডোর ইরান ও ওমান উভয়ের জলসীমার মধ্য দিয়ে বিস্তৃত ছিল।
যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ অতিক্রমকারী সব জাহাজকে লারাক দ্বীপ ঘেঁষে নিজেদের জলসীমার ভেতরের তথাকথিত উত্তর রুট ব্যবহার করার নির্দেশ দেয়। অন্যদিকে জুন মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র ওমান উপকূলঘেঁষা দক্ষিণ রুট ব্যবহারের প্রস্তাব দেয়। তবে ইরান এ প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং জাহাজ চলাচল নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
এর আগে গত মঙ্গলবার (৪ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, ইরান ও ওমানের চলমান আলোচনা প্রযুক্তিগত ও রাজনৈতিক উভয় পর্যায়েই ইতিবাচকভাবে এগোচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, আলোচনার মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচলের জন্য নিরাপদ নৌপথ নির্ধারণ করা।
আরও পড়ুন: ইরানে আরও বড় আঘাত এখনো বাকি, আশা করি প্রয়োজন হবে না: ট্রাম্প
তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ‘মধ্য করিডোর’ সংক্রান্ত দাবির বিষয়ে ওমানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া সম্ভাব্য সমঝোতার বিষয়টিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিয়ে ওমানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চূড়ান্ত হতে বিলম্বের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। দেশটির গণমাধ্যম সেপাহ নিউজ এক অবগত কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটনের হস্তক্ষেপ এবং সামরিক হামলার হুমকিই আলোচনায় অগ্রগতি বাধাগ্রস্ত করছে।
প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি কর্মকর্তা বলেন, ‘হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি বিলম্বিত হওয়ার প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকি।’
তিনি আরও বলেন, ‘যতদিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি থাকবে, ততদিন এই চুক্তি বিলম্বিত হবে।’ ইরানি কর্মকর্তার ভাষ্য, ‘হুমকির মুখে থেকে ইরান কোনো ধরনের চুক্তি করবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












