হাইড্রোকেফালাস বা শিশুর বড় মাথা
কারণ
মানবদেহের মস্তিষ্কে ভেন্ট্রিকল নামের খালি জায়গায় একধরনের তরল সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি হয়। নির্দিষ্ট সময়ের পরে এ তরল রক্তে শোধিত হয়। এ প্রক্রিয়ায় একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কে প্রতিদিন প্রায় ৪৫০ মিলিলিটার তরল তৈরি হয়। রক্তে শোধিত হওয়ার পর অবশিষ্ট থাকে ১৫০ মিলিলিটার। কোনো কারণে তরল নির্গমনের পথে বিঘ্ন তৈরি হলে পুরো প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়। তরল সঠিকভাবে বেরোতে না পেরে মস্তিষ্কের ভেতর জমে যায়। এটাই শিশুর হাইড্রোকেফালাসের প্রধান কারণ। জন্মগতভাবে তরল নির্গমন পথে সমস্যা, টিউমার, মেনিনজাইটিস, মস্তিষ্কে রক্তক্ষরণসহ নানা কারণে এ রোগ হতে পারে।
শনাক্তকরণ
জন্মের পর হাইড্রোকেফালাসে আক্রান্ত শিশুর মাথা ধীরে ধীরে স্বাভাবিকের তুলনায় বড় হতে থাকে। শিশু সব সময় খিটখিটে আচরণ করে। মাথাব্যথা ও বমি হয়। চোখে ঝাপসা দেখতে পারে। স্মৃতিশক্তি কমে আসে। এ ছাড়া শিশুর মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। অজ্ঞান হয়ে যেতে পারে। খিঁচুনি হতে পারে। হাঁটাচলার সময় শিশু ভারসাম্য হারাতে পারে।
করণীয়
হাইড্রোকেফালাস সন্দেহ হলে সিটি স্ক্যান করে রোগ শনাক্ত করা যায়। এরপর চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এ ছাড়া মায়ের শরীরে ফলিক অ্যাসিডের ঘাটতি, গর্ভকালীন সময়ে মায়ের খিঁচুনির ওষুধ খাওয়াসহ আরও কিছু কারণে শিশু জন্মগতভাবে এ রোগে আক্রান্ত হতে পারে। তাই শিশুর জন্মগত ত্রুটি এড়াতে সচেতন হতে হবে।
প্রতিরোধ
গর্ভধারণের তিন মাস আগে থেকে ও গর্ভাবস্থায় মাকে নিয়মিত ফলিক অ্যাসিডযুক্ত খাবার খেতে হবে। সবুজ শাক–সবজি, গাজর, মটরশুঁটি, পেঁপে, কমলা, আঙুর ও স্ট্রবেরিতে ফলিক অ্যাসিড রয়েছে। এর মাধ্যমে হাইড্রোকেফালাসসহ শিশুর অনেক জন্মগত ত্রুটি কমানো সম্ভব। গর্ভাবস্থায় যেকোনো ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কোনো গর্ভবর্তীকালীন সময় নারীদের আগে থেকে দীর্ঘমেয়াদি রোগের (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এপিলেপসি) ওষুধ খেতে হলে তা চিকিৎসককে জানাতে হবে, পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে।
আরও পড়ুন
সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার
হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ
বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়
সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময…
শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি?
জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা
জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন
শীতে শিশুর বাড়তি যত্ন
আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে
পাইলস কি এবং কাদের হয়
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।