হরমুজ প্রণালীতে ফের আটকে পড়ল বাংলাদেশি জাহাজ
আল ইহসান ডেস্ক:
পারস্য উপসাগর থেকে বের হওয়ার পথে হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় আটকে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সমুদ্রপথ অতিক্রমের সবুজ সংকেত না পাওয়ায় বাধ্য হয়ে সাগরেই নোঙর ফেলেছে নৌযানটি। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের এই নৌযানে বর্তমানে ৩১ জন দেশীয় নাবিক নিরাপদে অবস্থান করছেন।
জানা গেছে গত বৃহস্পতিবার রাতে জাহাজটি নির্দিষ্ট পথ ধরে এগিয়ে যাওয়ার সময় ইরানি বাহিনীর কাছে বেতারবার্তার মাধ্যমে অনুমতি প্রার্থনা করে। কিন্তু সেখান থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় এমভি বাংলার জয়যাত্রা নামের জাহাজটির যাত্রা স্থগিত করা হয়। পরে জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান গত জুমুয়াবার গণমাধ্যমকে সার্বিক পরিস্থিতির কথা জানিয়েছেন।
তিনি বলেন, ছাড়পত্র না পাওয়ার পর আমরা প্রণালি থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় নোঙর ফেলেছি। মূলত অনুমতি পাওয়ার তিন থেকে সাড়ে তিন ঘণ্টার মধ্যে যেন পথটুকু অতিক্রম করা যায়, সেই লক্ষ্যেই কাছাকাছি অবস্থান নেওয়া হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।