হরমুজ প্রণালি বন্ধ থাকলেও ইরান যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প!
আল ইহসান ডেস্ক:
বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়ে এখন হরমুজ প্রণালি আংশিক বন্ধ থাকলেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প। প্রশাসনের কর্মকর্তাদের উদ্বৃত করে এমন খবর দিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
খবর অনুযায়ী, ট্রাম্প বলেছে যে, বিশ^ জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ বহনকারী এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় খুলে দেয়ার ‘জটিল অভিযান’ সে পরবর্তী সময়ে করবে। এই পথ খুলতে গেলে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হবে ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা এবং তারপর বর্তমান সংঘাত ধীরে ধীরে কমিয়ে আনা। একই সঙ্গে কূটনৈতিক ভাবে তেহরানকে বাণিজ্যিক চলাচল পুনরায় চালু করতে বাধ্য করা।
প্রতিবেদনে আরও বলা হয়, যদি তা ব্যর্থ হয়, তাহলে ওয়াশিংটন ইউরোপ ও উপসাগরীয় মিত্রদের ওপর চাপ দেবে যেন তারা হরমুজ প্রণালি পুনরায় চালু করার উদ্যোগ নেয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট জানিয়েছে, ট্রাম্প আরব দেশগুলোর কাছ থেকে এই যুদ্ধের খরচ বহনের আহ্বান জানাতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।