হরতাল-অবরোধে ঢাকায় ৬৪ বাসে আগুন-ভাঙচুর, ১ জন পেলেন পুরস্কার
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সাদিস ১৩৯১ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ও তাদের সমমনা দলগুলোর হরতাল ও তিন দফা অবরোধে এখন পর্যন্ত রাজধানীতে ৬৪টি যানবাহনে আগুন ও ভাঙচুর করা হয়েছে। এতে প্রাণ গেছে একজনের। ২৮ তারিখের পর থেকে রাজধানীতে আগুন দেয়ার সময় ১২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। আর আগুন দেয়ার সময় এক নাশকতাকারীকে ধরিয়ে দেয়ায় একজনকে দেয়া হয়েছে ২০ হাজার টাকা পুরস্কার।
গতকাল জুমুয়াবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন এসব তথ্য জানান।
নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেয়ার সময় দুজন, গোপন তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার এবং আগুন-সন্ত্রাসীদের ধরিয়ে দেয়ায় পুরস্কার প্রদানের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মহিদ উদ্দিন জানান, ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর আগে থেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিএনপির নেতাকর্মীরা। শুরু করে ভাঙচুর, আগুন দেয় গণপরিবহনসহ নানা স্থাপনায়। পরবর্তী সময়ে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর হরতাল ও তিন দফা অবরোধেও সমান তালে চলতে থাকে নাশকতা।
এখন পর্যন্ত রাজধানীতে তাদের নাশকতার শিকার হয়েছে ৬৪টি যানবাহন। যেগুলোতে যাত্রীবেশে উঠে নাশকতাকারীরা অগ্নিসংযোগ করেছে। পাশাপাশি দাহ্য পদার্থ ব্যবহার করায় আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত একজনের প্রাণ গেছে, আর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
এদিকে যানবাহনে আগুন দেয়ার সময় ধরিয়ে দেয়ায় পূর্বঘোষণা অনুযায়ী একজনকে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। বলেন, নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেয়ার সময় দুজন ও তাদের দেয়া তথ্যে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৮ অক্টোবরের পর থেকে রাজধানীর ১২টি স্থানে যানবাহনে আগুন দেয়ার সময় ১২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে এক আসামি গ্রেফতারে সাধারণ মানুষ পুলিশকে সাহায্য করেছে। ডিএমপির পক্ষ থেকে তাকে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












