সম্মানিত মহিলা আওলিয়া কিরাম উনাদের জীবনী মুবারক
হযরত সাররী সাক্তী রহমতুল্লাহি আলাইহি উনার একজন ছাত্রী, খাতুন
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
একজন খাতুন (মহিলা) হযরত সাররী সাকতী রহমতুল্লাহি আলাইহি উনার ছাত্রী ছিলেন। এই মহিলার এক ছেলে মুয়াল্লিমের নিকট পড়তে যেত। মুয়াল্লিম তাকে নদীর ঘাটে পাঠায়। সেখানে সে ডুবে যায়। মুয়াল্লিম হযরত সাররী সাকতী রহমতুল্লাহি আলাইহি উনাকে বিষয়টি অবহিত করেন।
হযরত সাররী সাকতী রহমতুল্লাহি আলাইহি বললেন: আমার সাথে তার মাতার নিকট চল। উনারা উভয়ে তার নিকট গেলেন। হযরত শায়েখ রহমতুল্লাহি আলাইহি তাকে ছবর করার তালক্বীন দিচ্ছিলেন।
মহিলা বলল: আয় উস্তাদ! ছবরের তালক্বীন দ্বারা আপনার উদ্দেশ্য কি?
তিনি বললেন: আপনার বেটা ডুবে গিয়েছে।
মহিলা বলল: আমার বেটা?
তিনি বললেন: হাঁ।
ইহা শুনে মহিলা বলল: বেশক মহান আল্লাহ পাক তিনি এরূপ করেন নি। আসুন, আমার সাথে চলুন।
উনারা সকলে সেই নদীর কিনারে গেলেন। মহিলা বলল: আমার বেটা কোন্ স্থানে ডুবেছে? লোকেরা সেই স্থান দেখিয়ে দিল।
তখন সেই মহিলা আওয়াজ দিল: আয় আমার পুত্র, মুহম্মদ! সঙ্গে সঙ্গে উত্তর আসল: হে আম্মা, আমি হাজির। সেই মহিলা যেখান থেকে আওয়াজ আসছিল সেই পানিতে গেল এবং বেটাকে হাত ধরে বের করে নিয়ে আসল এবং তাকে ঘরে নিয়ে আসল।
হযরত সাররী সাকতী রহমতুল্লাহি আলাইহি হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উনাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন: এতে কি রহস্য ছিল?
হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন: সে এমন একজন মহিলা যে মহান আল্লাহ পাক উনার ফরজ বিষয়সমূহ ইখলাছের সাথে পালন করে। যে ব্যক্তি এরূপ করে তার এরূপ হাল হয়ে থাকে। যদি তার উপর কোন দুর্ঘটনা ঘটে তবে প্রথম থেকে তাকে জানিয়ে দেয়া হয়। যেহেতু তার বেটার ডুবে যাওয়ার বিষয়টি আগে অবহিত করা হয়নি, তখন সে দৃঢ় বিশ^াস করে নিয়েছিল যে, এরূপ দুর্ঘটনা ঘটেইনি। সেজন্য সে ইহা অস্বীকার করেছে। (নাফাহাতুল উন্স্, পৃ: ৮৯২)
-সাঈদ আহমদ গজনভী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসাথে তিন তালাক দেয়ার শরয়ী হুকুম (১)
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক তা’লীমের ব্যবস্থা করা অত্যন্ত জরুরী একটি বিষয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যিকিরের মাধ্যমে ইলমে তাসাউফ অর্জন করা ফরয (১ম পর্ব)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৭)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৫)
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












