সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
ক্বাদিরিয়া সিলসিলার আউলিয়ায়ে কিরাম উনাদের জীবনী মুবারক

হযরত শায়েখ আবূ বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি (৫)

বিলাদত শরীফ: ২৪৭ হিজরী (৮৫১ খ্রিস্টাব্দ) বিছাল শরীফ: ৩৩৪ হিজরী (৯৩৬ খ্রিস্টাব্দ) বয়স মুবারক: ৮৭ বছর
এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, সকাল ৬:২১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৪৫
হযরত শায়েখ আবূ বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি (৫)

বিভিন্ন ঘটনাবলী:
হযরত শিবলী রহমতুল্লাহি আলাইহি তিনিقُلْ لِلْمُؤْمِنِيْنَ يَغُضُّوْا مِنْ اَبْصَارِهِمْ (হে আমার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি মু’মিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে), এই সম্মানিত আয়াত শরীফ উনার ব্যাখ্যা সম্বন্ধে বলেন, হে আমার মহাসম্মানিত হাবীব ও মাহবূব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি মু’মিনদেরকে আমার এই নির্দেশ মুবারক পৌঁছে দিন যে, তারা মুখম-লে শোভিত চক্ষুদ্বয় যেন অবনত রাখে এবং গায়রে মাহরাম মহিলাদের প্রতি যেন দৃষ্টিপাত না করে এবং তাদের অন্তর চক্ষু দ্বারা মহান আল্লাহ পাক উনাকে ব্যতীত আর কারো প্রতি না তাকায়। কেননা, অন্তর চক্ষু দ্বারা মানুষ যখনই কারো প্রতি তাকায় তখনই মানুষ নাফরমানী করে। (কাশফুল মাহযুব)
একবার লোকেরা উনাকে (হযরত শিবলী রহমতুল্লাহি আলাইহি উনাকে) জিজ্ঞাসা করলো, সর্বাপেক্ষা বেশী মর্যাদাশীল (আকরামুল আকরামীন) কে? তিনি উত্তর দিলেন, যিনি একবার গুণাহ মাফ করে, পূণরায় সেই গুণাহের জন্য কখনও শাস্তি দেন না। (নাফাহাতুল উন্স)
একবার তিনি (দুঃখ করে) বললেন, উহ্! লোকেরা উনাকে জিজ্ঞেস করলো, কোন জিনিষ থেকে? (অর্থাৎ কোন জিনিষের কারণে আপনার কষ্ট হচ্ছে?) তিনি বললেন, সব জিনিষ থেকে। (সিয়ারু আ’লামিন নুবালা)
একবার উনাকে জিজ্ঞাসা করা হয়েছিলো, আরিফের লক্ষণ কি? তিনি উত্তরে বললেন, তার বক্ষ সম্প্রসারিত, তার অন্তর ক্ষত-বিক্ষত এবং তার শরীর পরিত্যক্ত। (সিয়ারু আ’লামিন নুবালা)
তিনি বলেন, আমি বিশ বৎসর মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ লিখেছি এবং বিশ বৎসর ফক্বীহদের সঙ্গে বসেছি। একবার জুমুয়ার দিনে ফক্বীহগণ একত্র হলেন। লোকেরা গোলমাল করছিলো। বয়োবৃদ্ধ হযরত আবূ ইমরান রহমতুল্লাহি আলাইহি ও ফকীহগণ বিরক্ত হয়ে উঠলেন। এমন সময় হযরত শিবলী রহমতুল্লাহি আলাইহি তিনি উনাদের নিকট আসলেন। উনারা উনাকে ফিক্বাহের ইলিমে দুর্বল মনে করে জিজ্ঞাসা করলেন, হে আবূ বকর! যদি কোন মেয়েলোকের হায়েজের রক্ত ও ইস্তেহাজার রক্ত এক রকম হয়, তাহলে সে কি করবে? হযরত শিবলী রহমতুল্লাহি আলাইহি তিনি এর জওয়াবে ভিন্ন ভিন্ন ভাবে ১৮ প্রকার জওয়াব দিলেন। অতঃপর বৃদ্ধ হযরত আবূ ইমরান রহমতুল্লাহি আলাইহি তিনি দাঁড়িয়ে উঠে উনার মাথায় চুম্বন করলেন। (সিয়ারু আ’লামিন নুবালা)
তরতুসের হযরত আবুল হাসান মালেকী রহমতুল্লাহি আলাইহি বলেন, একবার হযরত শিবলী রহমতুল্লাহি আলাইহি তিনি খুব রোগাক্রান্ত হলেন, চারদিকে খবর ছড়িয়ে গেলো যে, তিনি মারা গেছেন। অতঃপর আমরা উনার ঘরে এসে উপস্থিত হলাম। উনার নিকট হযরত ইবনে আতা রহমতুল্লাহি আলাইহি, হযরত জা’ফর আল-খালদি রহমতুল্লাহি আলাইহি এবং হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উনার বড় বড় সঙ্গীদের একটি দল উপস্থিত হলেন। উপরোক্ত বর্ণনাকারী বলেন, অতঃপর হযরত শিবলী রহমতুল্লাহি আলাইহি তিনি মাথা উত্তোলন করে বললেন, আপনাদের কি হলো? ব্যাপার কি? বর্ণনাকারী বলেন, সকলে কিছু বলার পূর্বে আমি বললাম, আমাদের কিছু হয়নি। আমরা আপনার জানাযার নামায পড়তে এসেছি। অতঃপর তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন, মহান আল্লাহ পাক তিনি রক্ষা করুন! মৃত ব্যক্তিরা এসেছে জীবিত ব্যক্তির জানাযা পড়তে? তৎপর তিনি তাদের লক্ষ্য করে বললেন, আপনাদের জন্য দুঃখ হয়! আমি মনে করছি, আমি আপনাদের মধ্যে এরূপভাবে উপস্থিত হবো যেন আপনারা আমার লাশ বহন করে নিয়ে যেতে পারেন। (হিলইয়াতুল আওলিয়া)
হযরত শিবলী রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা করা হয়েছিলো, মহান আল্লাহ পাক উনার কালাম মুবারক-اُدْعُوْنِىْ اَسْتَجِبْ لَكُمْ (তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করবো) এর মর্মার্থ কি? উত্তরে তিনি বললেন, এর অর্থ হচ্ছে, “আমার নিকট অমনোযোগীতা ব্যতীরেকে প্রার্থনা করো, অনতিবিলম্বে আমি কবুল করবো”।
হযরত শিবলী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, যখন তুমি মনে করবে তুমি হারিয়েছো, তখন তুমি বুঝবে তুমি পেয়েছো; আর যখন তুমি মনে করবে তুমি পেয়েছো, তখন তুমি বুঝবে তুমি হারিয়েছো।
হযরত শিবলী রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বলেন, আওলিয়াদের রাস্তা হচ্ছে মুহব্বত। (অসমাপ্ত)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ৫ দিন আগে কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) ২২ অক্টোবর, ২০২৬