কুতুবুল আলম, আমীরুশ শরীয়ত, মাহতাবে তরীকত, মাহিউল বিদয়াহ, মুহ্ইস সুন্নাহ, মুজাদ্দিদুয যামান, হুজ্জাতুল ইসলাম, রঈসুল মুহাদ্দিছীন, ফখরুল ফুক্বাহা, তাজুল মুফাসসিরীন, সুলতানুল আরিফীন,
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৬ষ্ঠ পর্ব)
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১২ জুন, ২০২৬ খ্রি:, ২৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
দুয়া মুনাজাত:
সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি পবিত্র কুরআন শরীফ উনার আলোকে ছওয়াব রেসানীর বিশেষ ফায়দা প্রতিষ্ঠিত করেছেন। নিম্নে উনার অভিমত প্রদত্ত হলো-
“মহান আল্লাহ পাক তিনি ছদকা বা দান-খয়রাত প্রসঙ্গে পবিত্র কুরআন শরীফ উনার ৩য় পারার পবিত্র সূরা বাকারা শরীফ উনার ২৬১নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْبُلَةٍ مِئَةُ حَبَّةٍ وَ اللهُ يُضَاعِفُ لِمَنْ يَّشَاءُ وَ اللهُ وَاسِعٌ عَلِيْمٌ
অর্থ: যারা মহান আল্লাহ পাক উনার পথে ধন স¤পদ ব্যয় করে তাদের উদাহরণ সেই শষ্যদানার মত যা থেকে উৎপন্ন হয় সাতটি শীষ, প্রত্যেক শীষে একশতটি করে দানা উৎপন্ন হয় (অর্থাৎ মোট সাতশতটি হয়)। আর মহান আল্লাহ পাক তিনি যাকে ইচ্ছা, এর থেকেও বহুগুণে বাড়িয়ে দেন। মহান আল্লাহ পাক তিনি অতি প্রশস্ত ও সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ!
এই পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে দানের ফযীলত সম্পর্কে বলা হয়েছে। তাফসীরকারকগণ এখানে মহান আল্লাহ পাক উনার পথ বলতে সকল প্রকারের নেক কাজকেই বুঝিয়েছেন। অর্থাৎ যে কোন নেক কাজে ধন সম্পদ দান করা বা কোন ইবাদতের ছওয়াব দান করা মহান আল্লাহ পাক উনার পথে দান করার শামিল। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- নামায, রোযা, যিকরুল্লাহ মহান আল্লাহ পাক উনার পথে দান করলে তাও সাত শত গুণ বেড়ে যায়। (মুসনাদে ইমাম আহমদ, তাফসীরে ইবনে কাছীর)
সুতরাং কেউ যদি তার জীবনের সমস্ত ফরয, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব ইত্যাদি নেক কাজের ছওয়াবসমূহ মহান আল্লাহ পাক উনার পথে দান করে, তবে তার প্রতিদানও উপরোক্ত পবিত্র আয়াত শরীফ মোতাবেক হবে। সুবহানাল্লাহ!
এখন যদি কেউ তার নেক আমল হতে একটি ছওয়াব মহান আল্লাহ পাক উনার পথে দান করে, তবে পূর্ব-বর্ণিত পবিত্র আয়াত শরীফ অনুযায়ী দানকারীর আমল নামায় ৭০০ গুণ অর্থাৎ ৭০০ ছওয়াব জমা হবে। আর এই প্রথম বারের ৭০০ ছওয়াব সে যদি পূণরায় দান করে, তবে দ্বিতীয় বার সে ৭০০ ঢ ৭০০ = ৪,৯০,০০০ ছওয়াব পাবে। এভাবে বার বার দান করলে প্রতিবারে সে পূর্ব ছওয়াবের কমপক্ষে ৭০০ গুণ বেশী প্রতিদান পেতে থাকবে। সুবহানাল্লাহ!
তৃতীয়বার দান করলে ৪,৯০,০০০ ঢ ৭০০ = ৩৪,৩০,০০০০০ (চৌত্রিশ কোটি ত্রিশ লক্ষ) ছওয়াব পাবে। কেউ যদি তার জীবনের সমস্ত ছওয়াব দান করে, তবে সে প্রথমবার ৭০০ জীবনের ছওয়াব পাবে। এরূপ যতবার দান করবে, ততবারই উপরোক্ত হারে প্রতিদান পেতে থাকবে। সুবহানাল্লাহ!
এখানে লক্ষণীয় যে, পবিত্র আয়াত শরীফ অনুযায়ী এটা কমপক্ষের হিসাব। আর মহান মহান আল্লাহ পাক তিনি যাকে ইচ্ছা এর অপেক্ষা বহুগুণে বাড়িয়ে দেন। কারণ মহান আল্লাহ পাক তিনি এর চেয়েও প্রশস্ত এবং সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ!
ফিক্বহের কিতাবে উল্লেখ আছে যে, কোন মানুষ তার জীবনের সমস্ত ফরয, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ও নফল ইবাদতের ছওয়াব অপরের নামে বখশিয়ে দিলে তা জায়িয হবে। (বাহারে শরীয়ত)
সুতরাং কেউ যদি তার জীবনের সমস্ত ফরয, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব ইত্যাদি নেক কাজের ছওয়াবসমূহ মহান আল্লাহ পাক উনার পথে দান করে, তবে তার প্রতিদানও উপরোক্ত পবিত্র আয়াত শরীফ অনুযায়ী হবে। আর এই ছওয়াব জীবিত, মৃত সকলকেই দান করা যায়। ছওয়াব রেসানীর মাধ্যমে গুণাহগার লোকের গুণাহ মাফ হয়। বুযুর্গ লোকদের মর্যাদা বৃদ্ধি পায়। হযরত নবী রসূল ও ওলীআল্লাহ উনারা যদিও কোন ছওয়াব রেসানীর মুহতাজ নন, ছওয়াব রেসানীর ফলে উনাদের নেক নজর ও দোয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ!
উপরোক্ত ছওয়াবের হিসাব পবিত্র কুরআন পাক উনার নির্ভরযোগ্য তফসীর ও হাদীছ শরীফ উনার ভিত্তিতে সুলতানুল আরিফীন যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার ইজতিহাদী অভিমত, যা কারো পক্ষে অস্বীকার করার কোন অবকাশ নেই।
-আলহাজ্জ ছূফী সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৯)
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (১)
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অপাত্রে ইলিম দান তদ্রুপ হয়ে থাকে যেমন শুকরের গলায় জাওহার, মুক্তা ও স্বর্ণের হার দিলে হয়ে থাকে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৮)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছদকা করার ফলে বিপদের সময় উটনীর দুধ লাভ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একখানা মহাসম্মানিত সুন্নাত মুবারক আমল করলে, মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে ৪টি নিয়ামত মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












