আল্লাহওয়ালী নারী:
হযরত ফাতেমা বিনতে আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহা
, ২৬ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ রবি , ১৩৯২ শামসী সন , ০১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৭ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
হযরত ফাতেমা বিনতে আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহা ছিলেন হিজরী প্রথম শতকের একজন পরহেযগার ও বুযুর্গ মহিলা। তিনি খলীফা হযরত উমর ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি উনার প্রিয়তমা আহলিয়া বা স্ত্রী।
খেলাফতের দায়িত্বে আসার পর হযরত উমর ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি তিনি বিলাসী জীবন ও মজাদার খাবার সম্পূর্ণরূপে বর্জন করেছিলেন। উনার ঘরে প্রায় প্রতিদিনই শুধু ডাল রান্না করা হতো। একদিন ঘরের খাদেম হযরত ফাতেমা রহমতুল্লাহি আলাইহা উনার নিকট অনুযোগ করে বলল, ক্রমাগত প্রতিদিন শুধু ডাল খেতে আর ভাল লাগতেছে না। খাদেমের অনুযোগের জবাবে তিনি বললেন, তোমাদের যিনি আমীরুল মু’মিনীন এবং আমিও ঐ একই খাবার গ্রহণ করতেছি। এ কথা শুনে খাদেম নীরবে প্রস্থান করল।
একবার আমীরুল মু’মিনীন প্রিয়তমা আহলিয়ার নিকট কথা প্রসঙ্গে লেবাননের মধু খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। হযরত ফাতেমা রহমতুল্লাহি আলাইহা তিনি লেবাননের গভর্নরের নিকট এই বিষয়ে এক ফরমায়েশ লিখে পাঠালেন। ফরমায়েশ পাওয়ার সঙ্গে সঙ্গে লেবাননের গভর্নর বেশ কিছু মধু পাঠিয়ে দিলেন। তা হযরত ফাতেমা রহমতুল্লাহি আলাইহা তিনি আমীরুল মু’মিনীন উনার খেদমতে পেশ করলে তিনি বললেন, মনে হচ্ছে আপনি লেবাননের গর্ভনরের নিকট মধু চেয়ে পাঠিয়েছিলেন। আহলিয়া হ্যাঁ সূচক জবাব দিলেন। অতঃপর আমীরুল মু’মিনীন ঐ মধু চেখেও দেখলেন না এবং উহা বিক্রয় করে তার মূল্য বাইতুল মালে জমা করে দিলেন।
একবার ইরাকের জনৈকা বিধবা মহিলা তার এতীম সন্তানদের জন্য ভাতা মঞ্জুর করাবার উদ্দেশ্যে আমীরুল মু’মিনীন উনার মহলে উপস্থিত হয়ে হযরত ফাতেমা রহমতুল্লাহি আলাইহা উনার সঙ্গে সাক্ষাত করল। হযরত ফাতেমা রহমতুল্লাহি আলাইহা তখন রুটি তৈরী করতেছিলেন। আগন্তুক মহিলাকে তিনি সাদরে পাশে বসালেন। মহিলা অবাক বিস্ময়ে সম্রাজ্ঞী ফাতেমা রহমতুল্লাহি আলাইহা উনার রুটি তৈরী দেখতেছিল। অতঃপর সে হযরত ফাতেমা রহমতুল্লাহি আলাইহা উনার ঘর দরজার অবস্থা অবলোকন করে বলল,“হে মহামান্য সম্রাজ্ঞী! আমি তো এখানে এসেছিলাম আপনাদের ঘরের উছিলায় আমার ঘরের দৈন্যদশা দূর করার উদ্দেশ্যে। কিন্তু এখন তো দেখতেছি, আপনাদের ঘরই যথেষ্ট দৈন্যদশার শিকার হয়ে আছে। ”
মহিলার এই কথার জবাবে সম্রাজ্ঞী ফাতেমা রহমতুল্লাহি আলাইহা বললেন- “বোন! তোমাদের মত মানুষের ঘর আবাদ করার জন্যই আমাদের ঘর বিরান হয়েছে। ” অতঃপর তিনি মহিলার প্রয়োজনের কথা জিজ্ঞাসা করলেন এবং আমীরুল মু’মিনীন ঘরে তাশরীফ আনার পর মহিলার এতীম শিশুদের জন্য প্রয়োজনীয় ভাতা মঞ্জুর করে দিলেন।
মোটকথা, ব্যক্তিগতভাবে বিপুল অর্থ-বিত্তের মালিক এবং পরবর্তীতে সম্রাজ্ঞী হওয়ার পরও হযরত ফাতেমা রহমতুল্লাহি আলাইহা তিনি নিজের বুযুর্গ আহাল বা স্বামীর খেলাফত যুগে খুবই সাধারণভাবে জীবন যাপন করেছেন। উনার বুযুর্গ আহালের ইন্তেকালের পরও তিনি দীর্ঘ দিন জীবিত ছিলেন। এই সুদীর্ঘ বৈধব্য জীবনেও তিনি আগের মতই অনাড়ম্বর জীবন যাপন করেছেন। প্রসিদ্ধ তুর্কি লেখক জেহনী আফেন্দী তার “মাশাহীরুন্নিসা” গ্রন্থে লিখেন- হযরত ফাতেমা রহমতুল্লাহি আলাইহা তিনি তাকওয়া-পরহেযগারীর কারণে “যাতুল খেমার” উপাধিতে প্রসিদ্ধ ছিলেন। তিনি আরো লিখেন- হযরত ফাতেমা রহমতুল্লাহি আলাইহা তিনি অত্যন্ত উঁচু মানের বুযুর্গ ও খোদাভীরু ছিলেন। উনার মাযার শরীফ সিরিয়ার প্রাচীন শহর বুসরা নগরীতে অবস্থিত।
-আল্লামা আবূ সাফওয়ান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












