মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
শব্দ বা আওয়াজ হয় এমন অলংকার পরিধান করা হারাম
হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت بُنَانَةَ مَوْلَاةِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَّانَ الْأَنْصَارِيِّ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه عَنْ حَضْرَتْ اُمّ الْمُؤْمِنِيْنَ سَيِّدَتنَا الثَّالِثَة الصِّدِّيْقَة عَلَيْهَا السَّلَامُ قَالَتْ بَيْنَمَا هِيَ عِنْدَهَا إِذْ دُخِلَ عَلَيْهَا بِجَارِيَةٍ وَعَلَيْهَا جَلَاجِلُ يُصَوِّتْنَ فَقَالَتْ لَا تُدْخِلْنَهَا عَلَيَّ إِلَّا أَنْ تَقْطَعُوا جَلَاجِلَهَا وَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ جَرَسٌ-
অর্থ: হযরত আব্দুর রহমান ইবনে হাসসান আল-আনছারী রদ্বিয়াল্লাহু তায়া’লা আনহু উনার একজন আযাদকৃত দাসী হযরত বুনানা রহমাতুল্লাহি আলাইহা তিনি মহাসম্মানিতা মহাপবিত্রা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মুমিনীন আছ-ছালিছা ছিদ্দীকা আলাইহাস সালাম উনার সূত্রে বর্ণনা করেন, একদা তিনি উনার সম্মানিত ছোহবত মুবারকে অবস্থান মুবারক করতেছিলেন, এমন সময় একজন বালিকা শব্দ করে এমন অলংকার তার পায়ে পরিধান করে উনার নিকট প্রবেশ করার অনুমতি চাইলেন। তখন তিনি বললেন ততক্ষণ পর্যন্ত তুমি এখানে প্রবেশ করোনা, যতক্ষণ না তুমি তোমার এই পায়ের অলংকার কেটে নিবে। তখন তিনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে একথা বলতে শুনেছি যে, ঐ গৃহে সম্মানিত রহমত উনার হযরত ফেরেস্তা আলাইহিমুস সালামগণ উনারা প্রবেশ করেন না, যে ঘরে অলংকারের শব্দ হয়। (আবূ দাউদ শরীফ, মুসনাদে আহমদ-৬/২৪২, মুছান্নাফ ইবনে আবী শাইাবা-৫/১৭৭, ফতহুর রব্বানী লি-তারতীবে মুসনাদিল ইমাম আহমদ বিন হাম্বল আশ-শাইবানী-১৭/২৮১, আল-মাফাতীহু ফী শারহিল মাছাবীহি-৫/৩২, তুহফাতুল আহওয়াজী-৫/২৯৩)
হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت عَلِيّ بْن سَهْلِ بْنِ الزُّبَيْرِ رَحْمَةُ اللهِ عَلَيْهِ أَخْبَرَهُ أَنَّ مَوْلَاةً لَهُمْ ذَهَبَتْ بِابْنَةِ حَضْرَتْ الزُّبَيْرِ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه إِلَى حَضْرَتْ فَاروْق اَعْظَم عَلَيْهَ السَّلَام وَفِي رِجْلِهَا أَجْرَاسٌ فَقَطَعَهَا حَضْرَتْ فَاروْقٌ اَعْظَمُ عَلَيْهَ السَّلَام ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ مَعَ كُلِّ جَرَسٍ شَيْطَانًا-
অর্থ: হযরত আলী ইবনে সাহাল ইবনে জুবাইর রদ্বিয়াল্লাহ তায়া’লা আনহু উনার থেকে বর্ণিত: তিনি বলেন, তাদের একজন আদাকৃত কৃতদাসী ছিলেন, উক্ত দাসিটি পায়ে নূপুর পরিধান করে হযরত জুবাইর রদ্বিয়াল্লাহু তায়া’লা আনহু উনার সম্মানিত বানাত উনার সাথে হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার নিকট গেলেন। তখন হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি তার পায়ের নূপুর কেটে দিলেন। অত:পর বললেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি যে, নিশ্চয়ই প্রত্যেক নূপুরের সাথে শয়তান থাকে। (আবূ দাউদ শরীফ, আল-মাফাতীহু ফী শারহিল মাছাবীহ-৫/৩২, শরহু মাছাবীহিস সুন্নাহ লিল-বাগাভী-৫/৪৩, ফয়দ্বুল ক্বদীর-২/৫২৩, তুহফাতুল আহওয়াজী-৫/২৯৩)
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।