হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্পর্কে গাফিল হওয়ার কারণেই বর্তমানে মুসলমানদের অধঃপতন
মুসলমান কাকে অনুসরণ করবে? কাকে আদর্শ হিসেবে মেনে নিবে? মুসলমান কার জীবনী পড়বে? কার আদর্শ অনুসরণ করবে? এ বিষয়গুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের প্রাণের আক্বা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ- একথা স্বয়ং মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে জানিয়ে দিয়েছেন।
মহান আল্লাহ পাক তিনি আরো জানিয়ে দিয়েছেন, “হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ পাক উনার ইতায়াত করো। মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইতায়াত করো এবং তোমাদের মধ্যে যাঁরা উলিল-আমর রয়েছেন উনাদের ইতায়াত করো। ” (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৯)
এখন আমরা তো আখিরী যামানার উম্মত। আমরা তো আখিরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাইনি, উনাকে দেখিনি; তাহলে আমরা কি করে উনাকে অনুসরণ করবো?
এজন্যই মহান আল্লাহ পাক তিনি উপরোক্ত পবিত্র আয়াত শরীফ উনার শেষ দিকে বলে দিয়েছেন- ‘এবং তোমাদের মধ্যে যাঁরা উলিল-আমর রয়েছেন উনাদের ইতায়াত করো’। সুবহানাল্লাহ!
সেই ‘উলিল আমর’ হচ্ছেন- হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের থেকে শুরু করে ক্বিয়ামত পর্যন্ত যত হক্কানী-রব্বানী ওলীআল্লাহ, নায়েবে রসূল, ওয়ারাসাতুল আম্বিয়া আসবেন উনারা। উনাদের ছিলছিলা (ধারাবাহিকতা) শুরু হয়েছে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের দিয়ে। সুবহানাল্লাহ!
আর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্পর্কে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “আমার সকল ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা আকাশের তারকা সাদৃশ্য, উনাদের যে কাউকে যাঁরা উত্তমভাবে অনুসরণ করবেন উনারা সর্ব হিদায়েত লাভ করবেন। ” সুবহনাল্লাহ! (মিশকাত শরীফ)
বলার অপেক্ষা রাখে না, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে অন্যতম হচ্ছেন, হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!
তিনি সমগ্র মুসলিম জাহানের প্রথম খলীফা হয়ে সর্বমোট দু’বছর তিন মাস দশ দিন খিলাফত পরিচালনা করেন। এই অল্প সময়ের মধ্যে সকল প্রকার বিদ্রোহ ও ষড়যন্ত্র সাফল্যের সাথে দমন করে তিনি সমগ্র বিশ্বে ইসলামের আলো পৌঁছে দেন। উনার বেমেছাল ফাযায়িল-ফযীলত ও মর্যাদা-মর্তবা মুবারক, বর্ণনা করে, উনার জীবনী মুবারক গবেষণা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ!
সুতরাং কাফির-মুশরিকদের জীবনী নিয়ে পড়াশোনা, আলোচনা, গবেষণা না করে মুসলমানদের উচিত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের জীবনী মুবারক, উনাদের সমরনীতি, অর্থনীতি, বিচারকার্য পরিচালনা পদ্ধতি, শাসননীতি, জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও প্রচার-প্রসার, সভ্যতা বিকাশে উনাদের ভূমিকা এসব বিষয়ে জ্ঞান অর্জন করা।
এজন্য উনাদের আগমন দিবস, বিদায় দিবসসহ বিশেষ বিশেষ দিবসগুলো স্বরণ করা উচিত এবং এ বরকতপূর্ণ দিবসসমূহে উনাদের সম্পর্কে বিশেষভাবে আলোচনা-মাহফিল করা উচিত। জওক-শওকের সাথে দিবসসমূহ পালন করা উচিত।
-মুহম্মদ সোহেল ইবরাহীম।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।