ঘটনা থেকে শিক্ষা:
হযরত ছাহাবায়ে কিরাম উনাদের প্রতি মহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
, ১৭ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৩ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৮ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
আশিকে রসূল সাইয়্যিদুনা হযরত আল্লামা আব্দুর রহমান মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব শাওয়াহিদুন নুবুওওয়াহ এর মধ্যে উল্লেখ করেন- দালায়িলুন নুবুওয়াত কিতাবে উল্লেখ আছে, আমি শৈশবে এক ব্যক্তির ছাত্র ছিলাম। যে আমাকে শিয়া মতবাদের প্রতি আকৃষ্ট করতো। তার কথা ও প্ররোচনায় আমি সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাদের শান মুবারকের খিলাফ কথা-বার্তা বলতাম। নাউযুবিল্লাহ!
এক রাতে আমি স্বপ্নে দেখলাম, ক্বিয়ামত শুরু হয়ে গেছে। সকল মানুষ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাফায়াত মুবারকের জন্য উনার দিকে ছুটে চলছেন। হঠাৎ আমার দৃষ্টি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরানী চেহারা মুবারকের প্রতি পড়লো। তিনি সুন্দর এক জায়গায় অবস্থান মুবারক গ্রহণ করছেন। উনার ডান দিকে সুন্দর চেহারা মুবারকের অধিকারী ব্যক্তি অবস্থান করছেন। আর অনুরূপ এক ব্যক্তি বাম দিকে অবস্থান মুবারক করছেন। লোকেরা উনার নিকটবর্তী হলে আসসালামু আলাইকুম ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে সম্বোধন করছেন। আমিও উনার নিকটবর্তী হলাম। তখন উপবিষ্ট বুযুর্গদ্বয়ের একজন বললেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই ব্যক্তি আমাদের কাছে কি চায়? এতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে ধরতে চাইলেন, সাথে সাথে আমার ঘুম ভেঙ্গে গেল। আমি জাগ্রত হলাম। আর সাথে সাথে আমার মাথা, দাড়ি ও ভ্রুদ্বয়ের কেশ ঝরে পড়লো। চার মাস ধরে আমি এ অবস্থায় ছিলাম।
একদিন আমার একজন বন্ধু আমার সাথে দেখা করতে এলো। সে আমাকে জিজ্ঞাসা করলো: তোমার এ অবস্থা হলো কিভাবে? কোনো ডাক্তারই তোমার চিকিৎসা করতে পারলো না। সে বন্ধু আমাকে আরো বললো যে, “আমার মনে হয় এতে কোন ইশক ও মুহব্বতের ব্যাপার রয়েছে। আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম।
সে বললো, তুমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সামনে তওবা করলে না কেন? তুমি জানো না যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বতের সাথে যে দুরূদ শরীফ তথা ছলাত-সালাম পড়া হয়, মীলাদ শরীফ পড়া হয় তা উনার মুবারক খিদমতে পৌঁছে যায়।
তার কথা শুনে আমার বোধোদয় হলো। আমি সাথে সাথে ওযু করলাম। অতঃপর দু’রাকায়াত নামায পড়লাম। পবিত্র মীলাদ শরীফ পড়লাম। কাকুতি মিনতী করে বললাম, আয় বারে ইলাহী! আমি তওবা করেছি, আমার ভুল হয়ে গিয়েছে। আমাকে ক্ষমা করে দিন। আমি সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাদের শ্রেষ্ঠত্বে বিশ্বাস স্থাপন করছি। তওবা ইস্তিগফার করার এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পূর্বেই আমার দাড়ি ও ভ্রুতে চুল গজিয়ে উঠলো। সুবহানাল্লাহ! (শাওয়াহিদুন নুবুওওয়াত- ২০৮)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-“সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে¡ আ’যম আলাইহিস সালাম উনাদের মুহব্বত সম্মানিত ঈমান। আর উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরী। ”
-মুহম্মদ হালীমুয্ যামান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৬)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্বদরের রাত্রিতে হযরত জিবরীল আলাইহিস সালাম যমীনে নাযিল হয়ে তিন ব্যক্তির উপর খাছ রহমত বর্ষণের দুআ করেন-
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসমাউর রিজাল, জারাহ ওয়াত তা’দীল, উছুলে হাদীছ শরীফ উনার অপব্যাখ্যা করে অসংখ্য ছহীহ হাদীছ শরীফ উনাকে জাল বলছে ওহাবী সালাফীরা (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুনিয়ার তাছীর বা ক্রিয়া থেকে প্রত্যেক ব্যক্তির সতর্ক থাকা আবশ্যক
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রোযা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












