হযরত আব্বাদ ইবনে বিশর ইবনে ওয়াকাশ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
শাহাদাত বরণ:
একাদশ হিজরীতে সংঘটিত ইয়ামামার জিহাদে বীরত্বের সঙ্গে জিহাদ করে হযরত আব্বাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু শাহাদাতের সৌভাগ্য লাভ করেন। তখন উনার বয়স মুবারক হয়েছিলো মাত্র ৪৫ বছর। উনার কোন পরবর্তী বংশধর ছিলো না।
মুহম্মদ বিন উমর বর্ণনা করেন, হযরত আবদির রহমান বিন আবী সাঈদ খুদরী রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি উনার পিতা থেকে শুনেছেন; তিনি বলেন, আমি হযরত ‘আব্বাদ বিন বিশর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বলতে শুনেছি, হে আবু সাঈদ! আমি আজ রাত্রে (স্বপ্নে) দেখলাম, আসমান আমার জন্য উন্মুক্ত হয়ে গেছে, অতঃপর ইহা খন্ড খন্ড হয়ে আমার উপর পতিত হলো। আমি মনে করি, ইনশাআল্লাহ আমার শাহাদাত নছীব হবে। আমি (আবু সাঈদ) বললাম, মহান আল্লাহ পাক উনার কসম! আপনি অবশ্যই কল্যাণকর বিষয় (স্বপ্নে) দেখেছেন।
বর্ণনাকারী মুহম্মদ বিন উমর বলেন, আমি দেখলাম; ইয়ামামার জিহাদের দিবসে হযরত ‘আব্বাদ বিন বিশর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আনছারদেরকে চিৎকার দিয়ে বলছেন- “তরবারির খাপ সমূহ ভেঙ্গে ফেলো, আর মানুষদের থেকে নিজেদের স্বকীয়তা বজায় রাখো। ” তিনি আরো বলছিলেন, “আমাদের খাঁটি লোকেরা এসো, আমাদের খাঁটি লোকেরা এসো। ” অতঃপর আনছার সম্প্রদায়ের চারশত সর্বোত্তম লোক একত্রিত হয়ে অগ্রসর হলেন, কেউ উনাদের সাথে মিশতে পারলেন না, উনাদের সম্মুখে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন হযরত আব্বাদ বিন বিশর, হযরত আবু দুজানা এবং হযরত বারা বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম।
জিহাদ করতে করতে শেষ পর্যন্ত উনারা “মুসায়লামার হাদীকা” (মুসায়লামার বাগান) এর দ্বারে উপনীত হলেন এবং তাদের উপর অত্যন্ত শক্তভাবে আক্রমণ পরিচালনা করলেন। হযরত আব্বাদ বিন বিশর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু শাহাদাত বরণ করলেন।
বর্ণনাকারী বলেন, আমি উনার চেহারা মুবারকে বহু সংখ্যক (তরবারির) আঘাত দেখতে পেলাম। আমি উনাকে উনার শরীরের চিহ্নসমূহ দেখে শনাক্ত করলাম, চেহারা দেখে শনাক্ত করতে পারলাম না। (এই জিহাদে ভন্ড নবী দাবিদার মুসায়লামা নিহত হয়, মুসলমানদের বিজয় হয় এবং সমস্ত ধর্মদ্রোহীতা নির্মূল হয়ে যায়। কিন্তু ইহাতে অনেক ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম শাহাদাত বরণ করেন -অনুবাদক। )
(উসুদুল গাবা, তাবাকাত, সিয়ারু আ’লামিন নুবালা) (সমাপ্ত)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।