হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে অবস্থান:
আমিরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার খিলাফতযুগে তিনি প্রশাসনিক কর্মকা-ে অংশগ্রহণের সুযোগ লাভ করেন। সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি উনাকে কাজীর পদ গ্রহণের প্রস্তাব দেন। কিন্তু তিনি এই প্রস্তাব হতে রুখসত আরজী করেন এই বলে যে, আমি দুই ব্যক্তির মধ্যে ফায়সালা করি না, দুই ব্যক্তির ইমামতিও করি না। কারণ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, কাজী তিন শ্রেণীর। এক, জাহিল। তাদের ঠিকানা জাহান্নাম। দুই, দুনিয়াদার আলিম। তারাও জাহান্নামী। তিন, যারা ইজতিহাদ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়। তাদের জন্য না আছে শাস্তি না আছে পুরস্কার।
খলীফা বললেন, আপনার পিতাও তো ফায়সালা করতেন।
তিনি বললেন, হ্যাঁ; এ কথা সত্য। তবে কোন সমস্যায় পড়লে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে যেতেন। কিন্তু আমি এখন কার কাছে যাবো? মহান আল্লাহ পাক উনার ওয়াস্তে আমাকে অব্যাহতি দিন।
খলীফা উনাকে অব্যাহতি দিয়েছিলেন। তবে উনার কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে, এ কথা তিনি অন্য কারো নিকট প্রকাশ করবেন না। কারণ; খলীফা জানতেন, লোকেরা যদি জানতে পারে হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কাজীর পদ গ্রহণে রুখসত চেয়েছেন, তাহলে এ পদের জন্য আর কোন সত্যনিষ্ঠ মানুষ খুঁজে পাওয়া যাবে না। সকলেই হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পদাঙ্ক অনুসরণ করবে। সুতরাং দেখা যায়, দ্বীনি নির্দেশের বিশ্লেষণে সিদ্ধান্তহীনতার আশঙ্কায় হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কাজীর পদ গ্রহণে রুখসত চেয়েছেন। পরবর্তীতে তিনি উনার সমগ্র জীবন শিক্ষা ও দ্বীনি-বিষয়ক কাজে অতিবাহিত করেন।
মুনাফিকদের সৃষ্ট আভ্যন্তরীণ ফিতনা-ফাসাদ শুরু হওয়ার পর হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সম্পূর্ণ নির্জনতা অবলম্বন করেন। খিলাফতের কোন কর্মকা-ে তিনি অংশগ্রহণ করেননি। সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার শাহাদাত মুবারকের পর লোকেরা উনাকে খিলাফতের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানায়। তিনি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেন। তখন কিছু উচ্ছৃংখল লোকেরা উনাকে শহীদ করার হুমকি দেয়। কিন্তু তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে নিজ সিদ্ধান্তে অটল থাকেন।
হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম ও হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু- এ দুইজনের মধ্যে ইখতিলাফের সময় তিনি কাকে সমর্থন দিয়েছিলেন, সে সম্পর্কে মতভেদ আছে।
হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি মনে করতেন, যতক্ষণ পর্যন্ত কোন লোকের ব্যাপারে জনগণের ইজমা বা ঐক্যমত না হয় ততক্ষণ উনার হাতে বাইয়াত করা উচিত নয়। এই দৃষ্টিকোণ থেকেই কোন কোন বর্ণনা ধারণা করা হয়, তিনি হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার হাতে বাইয়াত গ্রহণ করেননি। কিন্তু মুসতাদরিকের একটি বর্ণনা মতে তিনি হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার হাত মুবারকে বাইয়াত গ্রহণ করেছিলেন; তবে তিনি উট ও ছিফ্ফীনের যুদ্ধে কোন পক্ষেই যোগদান করেননি। তবে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার পক্ষে যোগদান না করায় আফসুস করেছেন।
সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার শাহাদাত মুবারকের পর সিবতু রসূল আর রবি’ সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খিলাফত মুবারকের দায়িত্ব গ্রহণ করেন। অতঃপর হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার খিলাফত আমলে হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বিভিন্ন অভিযানে শরীক হন। কনষ্টান্টিনোপল অভিযানে তিনি যোগদান করেছিলেন। (অসমাপ্ত)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।