হত্যার দায়ে মেরিন সেনা আটক, মার্কিন রাষ্ট্রদূতকে তলব জাপানের
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
জাপানের ওকিনাওয়া দ্বীপে এক নারীকে লুট ও হত্যার সন্দেহে এক মার্কিন নৌসেনা সদস্য গ্রেপ্তার হওয়ার পর দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে জাপান। রোববার (৪ অক্টোবর) মার্কিন রাষ্ট্রদূত জর্জ গ্লাস তদন্তে ‘পূর্ণ সহযোগিতার’ আশ্বাস দিয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়, ল্যান্স-করপোরাল ডেভিন জ্যাকব ব্যালার্ডের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ায় ৩৯ বছর বয়সী আনা ইয়াগিকে হত্যা করার অভিযোগ উঠেছে। এই দ্বীপে মোতায়েন রয়েছে হাজার হাজার মার্কিন সেনা।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এ ধরনের অত্যন্ত নৃশংস ও জঘন্য ঘটনা গভীরভাবে দুঃখজনক। জাপান সরকার হিসেবে আমরা মার্কিন পক্ষের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং তদন্তে সর্বোচ্চ সহযোগিতার জোরালো দাবি জানিয়েছি।’
তবে, ২০ বছর বয়সী এই মার্কিন নৌসেনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় জাপানি গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সিসিটিভি ফুটেজে এক অ-জাপানি ব্যক্তিকে নাহা শহরের একটি হোটেল কক্ষে ওই জাপানি নারীর সঙ্গে প্রবেশ করতে দেখা গেছে। পরে ওই ব্যক্তিকে একাই কক্ষ থেকে বের হতে দেখা যায়। তার কাছে নারীর কিছু জিনিসপত্র ছিল- এমনটিও ফুটেজে দেখা গেছে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘মার্কিন সামরিক সদস্যদের সঙ্গে জড়িত ঘটনা ও দুর্ঘটনা স্থানীয় মানুষের মধ্যে বড় ধরনের উদ্বেগ তৈরি করে এবং এ ধরনের ঘটনা কখনই ঘটানো উচিত নয়।’
জাপানে ৫৪ হাজার মার্কিন সেনা
জাপানে প্রায় ৫৪ হাজার মার্কিন সামরিক সদস্য রয়েছে। এর মধ্যে প্রায় ১৮ হাজার নৌসেনা। এসব সেনার বেশির ভাগই ওকিনাওয়ায় অবস্থান করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ওকিনাওয়া মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণে চলে যায়। পরে ১৯৭২ সালে জাপানের কাছে ফিরিয়ে দেয়া হয় দ্বীপটি।
জাপানের স্থানীয় সংবাদপত্র ইয়োমিউরি শিমবুনের তথ্য অনুযায়ী, ওকিনাওয়া জাপানের কাছে হস্তান্তরের পর থেকে দেশটিতে প্রায় ৬ হাজার মার্কিন সামরিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, ঋণের চুক্তি বাতিল -অর্থমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কি.মি. দূরে পালিয়েছে মার্কিন বাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ হাজার কেজি জিরাসহ ট্রাক জব্দ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিভিন্ন অভিযোগের জবাব দিলো এনপিসিবিএল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৮০টি স্বর্ণের বার উদ্ধার: দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধের মধ্যেই নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলেন ইরানের প্রেসিডেন্ট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)