হঠাৎ এলপিজি’র সংকট -‘রাতারাতি’ বাড়ছে দাম
, ০৮ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ তাসি, ১৩৯০ শামসী সন, ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৭ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
মাসের শেষে হঠাৎ তরল প্রাকৃতিক গ্যাস এলপিজির দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে; অনেক স্থানে সরবরাহে টানও পড়েছে।
এক সপ্তাহে খুচরায় ১২ কেজি সিলিন্ডারের দাম অন্তত ২০০ টাকার বেশি বেড়েছে। ঢাকার অনেক খুচরা দোকানে তা পাওয়া যাচ্ছে না। দেশের অন্যান্য এলাকাতেও চাহিদা অনুযায়ী সরবরাহকারী কোম্পানিগুলো সিলিন্ডার পাঠাচ্ছে না বলে খবর হয়েছে।
বেশির ভাগ কোম্পানিই সরবরাহ কমিয়েছে বলে জানাচ্ছেন এজেন্ট ও খুচরা বিক্রেতারা।
ঢাকার কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, অনেক খুচরা দোকানে এলপিজির মজুদ নেই। যাদের আছে তারাও ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম চাচ্ছেন ১৬০০ টাকা।
অথচ জানুয়ারির জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ঘোষিত মূল্য অনুযায়ী, ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারের খুচরা মূল্য হওয়ার কথা সর্বোচ্চ ১২৩২ টাকা।
আগারগাঁওয়ে গ্রিন হার্ডওয়্যার নামে একটি দোকানে খোঁজ নিয়ে জানা যায়, তিনি যে ডিলারের কাছ থেকে গ্যাস কিনে এনে বিক্রি করেন গত দুই দিন ধরে তারা গ্যাস দিচ্ছেন না। ফলে দোকানের সামনে কিছু খালি সিলিন্ডার সাজানো আছে।
গ্যাস আছে কি না জানতে চাইলে গ্রিন হার্ডওয়ার থেকে বলা হয়, “আজকে গ্যাস নেই। রাতে আসলে বিক্রি করা যাবে। তবে দাম সম্ভবত ১২ কেজি ১৬০০ টাকা ধরতে হবে।”
আরেকজন খুচরা বিক্রিতা সাইফুল ইসলাম বলেন, তিনি এখন ১২ কেজি ওজনের সিলিন্ডার ১৬০০ টাকা করে বিক্রি করছেন। রাতে গ্যাসের ট্রাক আসবে কি না নিশ্চিত নন। যদি তাই হয় তবে আগামীকাল আর গ্যাস বিক্রির উপায় থাকবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি শাসকগোষ্ঠী সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না: আল-হুথি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যামিলি কার্ডের টিপসই নিয়ে বিয়ে, জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএফআইসি ব্যাংকে ৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুপ্ত হত্যা চালানো শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে -রিজভী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে -আসিফ নজরুল
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে -খাদ্যমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর ক্যারিয়ার পলিসি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)