হংকংকে তছনছ করে চীনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে টাইফুন সাওলা
, ১৭ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ রবি’ ১৩৯১ শামসী সন , ০৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২০ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
হংকংয়ে আঘাত হানার পর চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে আছড়ে পড়েছে টাইফুন সাওলা। এ সময় তীব্র বাতাস ও অতিবৃষ্টি পরিলক্ষিত হয়। পাশাপাশি উপকূলের নিচু এলাকাগুলোতে বন্যাও হয়েছে। তীব্র বাতাসে ল-ভ- শেনজেন ও মাকাও শহরও।
টাইফুন সাওলার জেরে হংকং এবং চীনের কয়েকটি প্রদেশে গত জুমুয়াবার রাতে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ করা হয়েছে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান। গুয়াংডং ও ফুজিয়ান প্রদেশের ৯ লাখ লোককে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।
ঘূর্ণিঝড়টির জেরে হংকংয়ে ইতিহাসের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মাত্র ১৬ বার চীনের প্রশাসনিক অঞ্চলটিতে সতর্কতা জারি করা হয়। সাওলা ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগে আঘাত হানে বলে জানা গেছে।
এদিকে, গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোরের দিকে টাইফুন সাওলা হংকং অতিক্রম করে। পরে, এটির তীব্রতা কমে যায় ও উপকূলীয় অঞ্চল ছেড়ে চীনের মূল ভূখ-ের দিকে অগ্রসর হয়। ২০১৮ সালের টাইফুন মানগুহাটের মতো ক্ষয়ক্ষতি না হলেও সাওলার জন্য এখনও জনসাধারণদের অ্যালার্ট থাকতে বলছে কর্তৃপক্ষ। তারা বলছে, বর্তমানের টাইফুনটির কেন্দ্রস্থলে বাতাসের বেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার। গতি কমলেও তীব্র বাতাস ও অতিবৃষ্টি দেখা যাবে।
চীনের প্রশাসনিক অঞ্চলটির রাস্তায় ভাঙা কাঁচ ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে। অনেক জায়গায় গাছ উপড়ে পরে রাস্তা বন্ধ হয়ে গেছে।
এদিকে, গুয়াংডং প্রদেশের শেনজেন শহরে গাছ পড়ে একজন স্থানীয় বাসিন্দা মারা গেছে। শহরটিতে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে বাতাস বইছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)