ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ আশির, ১৩৯৩ শামসী সন , ১৪ মার্চ, ২০২৬ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইরান কেন্দ্রিক সহিংসতা যাতে আর বৃদ্ধি না পায় সেজন্য জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক।
গতকাল বৃহস্পতিবার আনকারায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।
এরদোগান বলেন, কূটনীতি ও সংলাপই ন্যায্য ও স্থায়ী শান্তির সবচেয়ে নিরাপদ পথ।
তিনি নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল, ইরানকে ঘিরে কূটনৈতিক প্রক্রিয়ায় নানা চ্যালেঞ্জ থাকলেও তুরস্ক ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে শান্তির প্রচেষ্টা চালিয়ে যাবে।
অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিবের তুরস্ক সফরের প্রসঙ্গ তুলে এরদোগান বলেন, ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিরপেক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রথম দ্বিপাক্ষিক সফরের পর প্রতিটি সফরই বিশেষ তাৎপর্য বহন করে।
এরদোগান আরও বলেন, শরণার্থী সুরক্ষা, বিশ^জনীন ন্যায় প্রতিষ্ঠা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে শাটল কূটনীতিতে আন্তোনিও গুতেরেস গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি বলেন, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নীরব সংখ্যাগরিষ্ঠ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার স্বীকৃতি হিসেবে আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার দিতে পেরে তিনি আনন্দিত।
এরদোগান আশা প্রকাশ করেন, রমজান সব মানবজাতির জন্য আশীর্বাদ বয়ে আনুক এবং বিশ^জুড়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ খুলে দিক।
তিনি বলেন, তুরস্ক তাদের বৈদেশিক নীতিতে দেশে শান্তি বিশে^ শান্তি নীতিকে কেন্দ্রবিন্দুতে রাখে, যা প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা গাজি মুস্তাফা কামাল আতাতুর্ক থেকে পাওয়া উত্তরাধিকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)