স্বাস্থ্যখাতে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন -স্বাস্থ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য চীন ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে বলে জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
তিনি উল্লেখ করেন, ঢাকার ধামরাইয়ে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে চীন, এবং একটি ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের বিষয়েও আলোচনা চলছে।
নূরজাহান বেগম বলেন, চীনা রাষ্ট্রদূত জানিয়েছে, ইউনূসের চীন সফর সফল হয়েছে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের নাগরিকরা চিকিৎসার জন্য সহজেই চীনে যেতে পারবেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।