সৌন্দর্যচর্চা: মেছতা দূর করার ঘরোয়া ফেসপ্যাক
যাদের মুখে মেছতা আছে, তারা বিভিন্ন বাজারচলতি প্রসাধনী ব্যবহার করে ত্বকের আরও ক্ষতি করেন। এসব ব্যবহারে মেছতার দাগ হালকা হয় ঠিকই, কিন্তু কিছুদিন পর আবারও দাগ গাঢ় হতে থাকে।
তাই ভরসা রাখুন ভেষজ উপাদানে। এতে সময় লাগলেও এক সময় দেখবেন মেছতার দাগ ধীরে ধীরে উঠে যাবে। ঘরোয়া এক ফেসপ্যাক ব্যবহারেই মুখের মেছতার দাগ সহজেই দূর করতে পারবেন।
এজন্য যা যা লাগবে-
টমেটো বাটা ২ টেবিল চামচ, বেসন ২ টেবিল চামচ, মধু ১ চা চামচ, টকদই ১ টেবিল চামচ ও ঘৃতকুমারীর পেস্ট ১ টেবিল চামচ।
কীভাবে তৈরি করবেন ফেসপাকটি?
এজন্য একটি পরিষ্কার বাটিতে সবগুলো উপকরণ নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এরপর ত্বকে ব্যবহার করে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন।
এই ফেসপ্যাকের সবগুলো উপকরণই ত্বকের জন্য খুবই উপকারী। এই প্যাক ব্যবহারে ত্বকের বয়েসের ছাপ, ব্রণসহ বিভিন্ন সমস্যার সমাধান করে। ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে এই ফেসপ্যাক।
নিয়মিত এই প্যাক ব্যবহারে ত্বক কিছুদিনের মধ্যেই হবে ফর্সা, মসৃণ, টানটান ও ঝকঝকে। তবে মনে রাখবেন যাদের ত্বকে অ্যালার্জি আছে তারা ঘৃতকুমারীর পেস্ট বাদ দেবেন।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।