সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
, ২২ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৫ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বিগত আওয়ামী সরকারের আমলে নামে-বেনামে ভুয়া প্রতিষ্ঠান খুলে ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় দুই লাখ ২৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে ব্যাংক মাফিয়াখ্যাত এস আলম গ্রুপ। এই অর্থের বেশিরভাগই বিদেশে পাচার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৬টি মামলা দায়ের করেছে। পাশাপাশি আরো প্রায় ৩৪টি অভিযোগের তদন্ত চলছে।
দুদক জানিয়েছে, এস আলম গ্রুপ ভুয়া প্রতিষ্ঠান খুলে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নেয় এবং ওই অর্থ দেশের বাইরে পাচার করে। শুধু ইসলামী ব্যাংক থেকেই গ্রুপটি ৯০ হাজার কোটি টাকা লুট করেছে বলে অভিযোগ। তদন্তে উঠে এসেছে, চট্টগ্রাম ও অন্যান্য স্থানে ভুয়া চটপটির দোকান ও রেস্তোরাঁর নামে প্রতিষ্ঠান খুলেও ঋণ নেওয়া হয়।
এস আলম গ্রুপের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর অধিকাংশই হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। মানি লন্ডারিং, ঋণ কেলেঙ্কারি ও অর্থপাচারের অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।
জানা গেছে, বেসরকারি খাতের সফল ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক থেকেই তারা ৯০ হাজার কোটি টাকা লুট করেছে। এ ব্যাংকসহ অন্য যেসব প্রতিষ্ঠান থেকে গ্রুপটি টাকা বের করে নিয়েছে, সব প্রতিষ্ঠানই এখন প্রায় ভঙ্গুর অবস্থায় পৌঁছে গেছে। অন্তর্র্বতী সরকার ক্ষমতায় আসার পর প্রতিষ্ঠানগুলো রক্ষার জন্য অন্য প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দুদক জানিয়েছে, বাংলাদেশের মতো একটি স্বল্পোন্নত দেশে শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এই প্রথম। এস আলম গ্রুপের এই হরিলুটে শুধু চেয়ারম্যান সাইফুল আলমই নয়; তার দুই ছেলে ও স্ত্রীও জড়িত। তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। যারা গ্রুপটির আর্থিক কেলেঙ্কারিতে সহযোগিতা করেছে, তাদের নামেও মামলা করা হচ্ছে। চলতি বছরের মধ্যে আরো ১৫টির অধিক অভিযোগের অনুসন্ধান শেষে প্রতিবেদনের ভিত্তিতে মামলা রুজু করা হবে। আদালত ইতোমধ্যে এস আলমের নামে রেড নোটিস জারি করেছে।
এ বিষয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) আক্তারুল ইসলাম জানান, এস আলম গ্রুপের নামে এখন পর্যন্ত ১৬টি মামলা দায়ের করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)