সেহরি খেয়ে অচেতন পরিবারের ৩ সদস্য, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি
সেহরির খাওয়ার কিছুক্ষণ পরই একে একে অচেতন হয়ে পড়েন একই পরিবারের তিন সদস্য। গভীর রাতে সেই সুযোগে ঘরে ঢ়ুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। পিরোজপুরের ইন্দুরকানীর এ ঘটনায় খাবারের সঙ্গে চেতনানাশক মেশানো হয়েছে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগরা গ্রামে এ ঘটনা ঘটে।
ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী এনামুল হকের ছেলে সাজিদ বলেন, সকাল বেলা পাশের বাড়ির লোকজন বাসায় গিয়ে দেখেন পেছনের দরজা খোলা পরিবারের সবাই অচেতন হয়ে পড়ে আছে। পরে দেখা যায় ঘরের সবকিছু এলোমেলো পড়ে আছে। সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্বৃত্তরা ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। আমি পড়াশোনার কারণে শহরে থাকি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় খাবারে চেতনানাশক মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।