সেনা-পুলিশের ২০ কর্মকর্তার পাসপোর্ট স্থগিত, দেশত্যাগে নিষেধাজ্ঞা
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯২ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
গুমসংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা সেনাবাহিনী ও পুলিশের ২০ জন সাবেক-বর্তমান কর্মকর্তার পাসপোর্ট স্থগিত করা হয়েছে। এসব কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
সাবেক ও বর্তমান ওই ২০ কর্মকর্তা হলো- অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান, সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও বেনজীর আহমেদ, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান (বর্তমানে গ্রেপ্তার) ও কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, র্যাব-৭-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল মেফতা উদ্দিন আহমেদ, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লে. কর্নেল মাহবুব আলম, র্যাব-৪-এর সাবেক অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির ও র্যাব-১০-এর সাবেক অধিনায়ক শাহাবুদ্দিন খান, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, র্যাব-১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম, ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (সিটিটিসির প্রধান) ও সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিআইজি আসাদুজ্জামান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-অর-রশীদ, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমান, সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার তৌহিদুল ইসলাম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদ-উল-ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)