সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
, ২৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
খুলনা সংবাদদাতা:
নতুন ঠিকানায় এসে অভিমানে যেন মুখ ফিরিয়ে নিয়েছে বাগেরহাটের খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহি উনার মাজারের দিঘি থেকে সরিয়ে আনা সেই কুমির। খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে আনার পর কেটে গেছে ১৯ দিন। মাছ, মুরগি কিছুই খাচ্ছে না প্রায় ৪৫ বছর বয়সী মাদি কুমিরটি। এমনকি সহজ শিকারের জন্য জীবন্ত হাঁস বেঁধে রাখা হলেও সেটিও খায়নি।
মুরগি দেওয়া হয়েছে, পানিতে বেঁধে দেওয়া হয়েছে হাঁস; কিন্তু কিছুতেই আগ্রহ নেই। ১ জুন সন্ধ্যায় মাজারের দিঘিতে ফাতেমা নামের এক শিশুকে কুমিরটি টেনে নিয়ে যাওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপর ৩ জুন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বহু চেষ্টায় কুমিরটিকে উদ্ধার করে খুলনায় নিয়ে আসে।
বন্দিদশা থেকে মুক্ত হয়ে চেনা পরিবেশে ফিরতে ছটফট করছে এটি। বারবার ধাক্কা দিচ্ছে খাঁচার গেটে। বন বিভাগ বলছে, মানুষ ও কুমির উভয়ের নিরাপত্তা নিশ্চিত করার শর্তে মাজার কমিটি কুমিরটিকে আবারও দিঘিতে ফিরিয়ে নিতে পারবে। বর্তমানে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে কুমিরটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সরীসৃপ প্রাণী দীর্ঘ সময় না খেয়েও বেঁচে থাকতে পারে। কুমিরটির শারীরিক অবস্থার আপাতত উদ্বেগের কোনও কারণ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ এখন আর সাহায্য নয়, বিনিয়োগ চায় -রাষ্ট্রপতি
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে অভিযান: পাচারের শিকার ১২ নারী উদ্ধার
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এনবিআরের সাবেক কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদন্ড
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি বহুমুখীকরণে জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আ. লীগ -রিজভী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী হচ্ছেন -নাহিদ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে -শিক্ষামন্ত্রী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে -স্বাস্থ্যমন্ত্রী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লাইফলাইন গ্রাহকদের ৬৯ শতাংশের বেড়েছে বিলের চাপ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা টাকা চাই না, চাই মাথা গোঁজার একটু ঠাঁই’
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষেধাজ্ঞার শেষ সময়ে এসেও চাল পাননি দশমিনার ৪৮৪০ জেলে
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












