সূর্যের মতো তারার আচরণই কি পৃথিবীতে জীবন গড়ে ওঠার কারণ?
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ মে, ২০২৬ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
রাতের আকাশে আমরা যে তারা দেখি, সেগুলো সব সময় একরকম থাকে না। সময়ের সঙ্গে তাদের আচরণ বদলায়। বিজ্ঞানীরা এখন বলছে, তরুণ নক্ষত্র (নতুন তারা) দ্রুত শান্ত হয়ে যায়। এতে আশেপাশের গ্রহে জীবন গড়ে ওঠার সুযোগ বাড়তে পারে।
নাসার এক নতুন গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। তারা মহাকাশে থাকা শক্তিশালী দূরবীন দিয়ে নক্ষত্রগুলো পর্যবেক্ষণ করেছে।
বিজ্ঞানীরা বলে, তরুণ নক্ষত্র থেকে অনেক শক্তিশালী এক্স-রে বের হয়। এই রশ্মি গ্রহের বাতাস (বায়ুম-ল) নষ্ট করতে পারে। এতে জীবনের জন্য দরকারি উপাদান তৈরি হওয়া কঠিন হয়ে যায়। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে, এই এক্স-রে আগের ধারণার চেয়ে অনেক দ্রুত কমে যায়।
গবেষণায় ৪৫ মিলিয়ন থেকে ৭৫০ মিলিয়ন বছর বয়সী নক্ষত্রগুলো দেখা হয়েছে। দেখা গেছে, সূর্যের মতো নক্ষত্রগুলো আগের হিসাবের তুলনায় অনেক কম এক্স-রে ছড়ায়। কিছু ক্ষেত্রে এটি আগের ধারণার মাত্র এক-চতুর্থাংশ।
বিজ্ঞানীরা মনে করে, নক্ষত্রের ভেতরে যে চৌম্বক শক্তি (ম্যাগনেটিক ফিল্ড) তৈরি হয়, তা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়ে। ফলে এক্স-রে কমে যায়। এই পরিবর্তনই গ্রহের জন্য ভালো হতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সূর্যের মতো নক্ষত্র কয়েকশ মিলিয়ন বছরের মধ্যে দ্রুত শান্ত হয়ে যায়। কিন্তু ছোট নক্ষত্রগুলো বেশি সময় সক্রিয় থাকে।
গবেষকরা আরও বলে, আমাদের পৃথিবীতে জীবন থাকার পেছনে সূর্যের এমন ধীরে শান্ত হয়ে যাওয়ার ভূমিকা থাকতে পারে। অর্থাৎ, সূর্যও একসময় অনেক বেশি শক্তিশালী ছিলো, পরে ধীরে ধীরে শান্ত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৩০ বছরে কাঁধে নিয়েছেন দুই হাজার মরদেহ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খুশিতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিলো তার!
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধরা পড়লো সৌরজগতের সমান রহস্যময় ‘ব্ল্যাক হোল স্টার’
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সূর্যের রহস্য উন্মোচনে নতুন দিগন্ত
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট: ইন্ডাকশন চুলা কেনার আগে ১০ বিষয়ে জানা জরুরি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












