সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে ৯০ দিনব্যাপী বিশেষ মাহফিলে আজিমুশান নসীহত মুবারক
সুমহান শান মুবারক বুঝা এবং বিশ্বাস করা সকলের জন্যই ফরজে আইন
, ২১ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৭ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১২ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
প্রতিদিনের ন্যায় গত লাইলাতুল ইছনাইনিল আযীম শরীফ আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে ৯০ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা পবিত্র মীলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশশান তওবা বাইয়াত মুবারক ও মক্ববুল মুনাজাত শরীফ শেষে মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
নসীহত মুবারক উনার মধ্যে তিনি বলেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারক মানুষ আলোচনাও করে না, বিশ্বাসও করে না। মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যত সুমহান শান মুবারক কালামুল্লাহ শরীফে ইরশাদ মুবারক করেছেন সেগুলো মানুষ পড়ে তেলওয়াত করে কিন্তু অনুধাবনও করে না বুঝেও না। মানুষ যদি উনার সুমহান শান মুবারক জানতো বুঝতো অনুধাবন করতো তবে সবসময় সুন্নত মুবারক উনার অনুসরন অনুকরন করতো, সবসময় উনার দিকে রুজু থাকতো এবং অনন্তকালব্যাপী সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ পালনে এবং প্রচার প্রসারে শরীক থাকতো।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- মহান আল্লাহ পাক তিনি কুদরতময় এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও কুদরতময় সৃষ্টি। অথচ উনার সুমহান শান মুবারক মানুষ বিন্দু থেকে বিন্দুও বুঝে না। যদি বুঝতো তবে উনার সুমহান বিলাদতী শান মুবারক আগমন উপলক্ষে ইন্তেজাম আয়োজনের জন্য ব্যাপকভাবে আলীশানভাবে প্রস্তুতি গ্রহণ করতো। মূলত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারক বুঝা এবং বিশ্বাস করা সকলের জন্যই ফরজে আইন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ উপলক্ষে কত খুশি প্রকাশ করতে হবে তা ভাষায় বর্ননা করা যাবে না। সব রকমের এবং সর্বোচ্চ খুশি প্রকাশ উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ উপলক্ষে করতে হবে। মহান আল্লাহ পাক উনার রেজামন্দি সন্তুষ্টি মুবারক লাভ করার প্রধান উপায়ই হলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারকে খুশি প্রকাশ করা। এককথায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারক সংশ্লিষ্ট সবকিছুই ব্যাপকভাবে প্রচার প্রসার করা উম্মতের জন্য দায়িত্ব কর্তব্য ফরজে আইন।
সবাইকে সুমহান শান মুবারকে আয়োজিত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ মাহফিল ব্যাপকভাবে প্রচার প্রসারের দিকনির্দেশনা মুবারক দান করে তিনি আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












