সুমহান শান মুবারকে দায়েমীভাবে বিশুদ্ধ আকিদা হুসনে যন পোষণ করতে হবে
প্রতিদিনের ন্যায় গত লাইলাতুছ ছুলাছা আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে ৯০ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা পবিত্র মীলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশশান তওবা বাইয়াত মুবারক ও মক্ববুল মুনাজাত শরীফ শেষে মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
নসীহত মুবারক উনার মধ্যে তিনি বলেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বুঝতে না পারলে মানুষের জিন্দেগী বৃথা। উনাকে যারা চিনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে এবং সে মুতাবিক বিশুদ্ধ হুসনে যন রাখতে পারবে তাদের জন্যই কামিয়াবী। সববিষয়ে উনাকে মুহব্বত করতে হবে, উনার ছানা ছীফত বুলন্দী শান মুবারক বুঝতে হবে। মহান আল্লাহ পাক তিনি স্বয়ং অন্তহীন ছলাত মুবারক পেশ করে যাচ্ছেন, সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের জন্য উনার প্রতি ছলাত মুবারক পেশ করা ফরজে আইন করে দিয়েছেন। ঈমানদারদের জন্যও ছলাত ও সালাম মুবারক পেশ করা ফরজে আইন করে দিয়েছেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মাহর বিপদ আপদ দুঃখ কষ্ট দেখেন, শুনেন, জানেন এবং বুঝেন। কোন কিছুই উনার মহান ইলম মুবারক হতে খালি নয়। সেজন্য মানুষ বিপদ আপদে পড়লে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, তোমরা বিপদে আপদে পড়লে আমাকে ডাকো স্মরন করো, আমি তোমাদের বিপদ আপদ দুর করে দিবো। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- যে কোন নিয়ামত হাসিল করতে হলে সাধনা কোশেশ করতে হয়। মহান আল্লাহ পাক তিনি পরীক্ষা করেই নিয়ামত দান করবেন। হক না-হক পরীক্ষা করবেন। মুহব্বত মারিফাত হাসিল করা হবে আর পরীক্ষা করা হবে না তা কিন্তু নয়। মানুষ অনেক কিছু এদিক সেদিক করে। অথচ এতে কিন্তু কাজ হবে না। রহমত বরকত লাভ করতে হলে দায়েমীভাবে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারক প্রচার প্রসারে রুজু হতে হবে। এক কথায় - নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন এছাড়া সমস্ত নাজ নিয়ামতের মালিক তিনি। এই আকিদা হুসনে যন দায়েমীভাবে অন্তরে পোষণ করাটা ঈমানদার বান্দা বান্দী সকলের জন্যই ফরজে আইন। সুবহানাল্লাহ!
সবাইকে সুমহান শান মুবারকে আয়োজিত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ মাহফিল ব্যাপকভাবে প্রচার প্রসারের দিকনির্দেশনা মুবারক দান করে তিনি আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত করেন।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।