মাহফিল সংবাদ: সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানে আয়োজিত মাহফিলে আজিমুশ্বান নসীহত মুবারক:
সুমহান নিসবত কুরবত পাবার অন্যতম উসীলা ফরজ কুরবানী করা
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৯ মে, ২০২৪ খ্রি:, ১৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
প্রতি সপ্তাহের ন্যায় গত লাইলাতুছ ছুলাছাহ আজিমুশ্বান রাজারবাগ দরবার শরীফ সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সুমহান সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ মাহফিল উপলক্ষে কেন্দ্রীয় বয়স্ক আনজুমান উনাদের মজলিশ অনুষ্ঠিত হয়।
বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ, তওবা মুবারক ও আজিমুশ্বান মকবুল মুনাজাত শরীফ বাদ কুল কায়িনাতের উদ্দেশ্যে নসীহত মুবারক করেন সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি।
নসীহত মুবারক উনার শুরুতেই তিনি সকলকে-আসন্ন পবিত্র কুরবানীতে ফরজ কুরবানী করতে তালিম তালকীন দেয়ার জন্য বলেন। এর উসীলায় নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান নিসবত কুরবত মুবারক পাওয়া সহজেই সম্ভব হবে। যার ওয়াজিব কুরবানী রয়েছে সেতো সেটা করবেই, একইসাথে একজনে হোক বা দশ জন মিলে হোক অবশ্যই যেন প্রত্যেকে ফরজ কুরবানী দেয়ার ব্যবস্থা করে।
এক সুওওয়ালের জাওয়াবে তিনি মুমিন মুসলমান ও মুত্তাকী’র বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত নসীহত মুবারক করেন। এছাড়া মুসলমানদের খিদমতে মিশরের হাসানুল বান্না রহমাতুল্লাহি আলাইহি, বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম ও পাকিস্তানের কবি আল্লামা ইকবাল এর ইতিবাচক ভূমিকা নিয়ে তিনি আলোচনা করেন। সবকিছুতে উসওয়াতুন হাসানা বা সর্বোত্তম আদর্শ মুবারক হিসেবে নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই গ্রহন করতে হবে।
প্রকৃতপক্ষে সকল নবী রাসূল আলাইহিমুস সালাম উনারা সকলেই উনারই উম্মত হিসেবেই গর্বিত। হযরত সাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরাসরি উনাকে দেখেছেন, উনার প্রতি ঈমান এনেছেন, উনার সোহবত মুবারক লাভ করেছেন, উনার প্রতি রুজু থেকেছেন, উনার সুমহান শান মুবারকে নিজেদের মাল জান কুরবান করেছেন। উনাদের তর্জ তরীকা মেনে, উনাদের দৃষ্টান্ত মুবারক অনুসরন অনুকরন করে প্রত্যেক সালিক সালিকার জন্য ফরজ ওয়াজিব স্বীয় মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার আদেশ নিষেধ মুবারক অনুসরন অনুকরন করা। সুমহান নিসবত মুবারক পেতে সকলকে ফরজ কুরবানীর বিষয়টি জানানো, বেশী বেশী তরীকার যিকির আযকার করা ও সুন্নত মুবারক প্রচার কেন্দ্র প্রতিষ্ঠার দিকনির্দেশনা মুবারক দান করে আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)