সুদান: তীব্র লড়াইয়ের মধ্যে লুটপাট-অরাজকতা
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৭ জুন, ২০২৩ খ্রি:, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনীর সাথে দেশটির আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘাত রাজধানী খার্তুমে তীব্র আকার ধারণ করেছে। সেখানে গোলাবর্ষণ এবং ভারী সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
এছাড়া আট সপ্তাহে পা দেওয়া এই লড়াইয়ের জেরে রাজধানী খার্তুমসহ অন্য এলাকায় লুটপাট ও অরাজকতাও ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার (৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সুদানের রাজধানীতে গোলাবর্ষণ এবং ভারী সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে বাসিন্দারা জানিয়েছেন। এছাড়া প্রতিদ্বন্দ্বী সামরিক দলগুলোর মধ্যে সাত সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষের পর খার্তুম এবং দারফুরের পশ্চিমাঞ্চলে লুটপাট ও অরাজকতা ছগিয়ে পড়ার খবর পাওয়া গেছে।
রয়টার্স বলছে, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এর আগে যুদ্ধবিরতি চুক্তি করেছিল যুদ্ধরত উভয়পক্ষ। তবে গত শনিবার রাতে সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে লড়াই আরও তীব্রতর হয়েছে।
গত ১৫ এপ্রিল শুরু হওয়া এই যুদ্ধ সুদানের মধ্যে ১২ লাখেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। এছাড়া আরও প্রায় ৪ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। অন্যদিকে রাজধানী খার্তুমেও ব্যাপক ক্ষতি হয়েছে। এই শহরটিতে অবশিষ্ট যেসব বাসিন্দা রয়েছেন তারা যুদ্ধ, বিমান হামলা এবং লুটপাটের শঙ্কায় রয়েছেন।
রয়টার্স বলছে, সোমবার বাসিন্দারা দেশটির রাজধানী খার্তুম এবং পার্শ্ববর্তী ওমদুরমান ও বাহরি শহরজুড়ে টানা দ্বিতীয় দিনের লড়াইয়ের কথা জানিয়েছেন।
এদিকে চলমান এই যুদ্ধ সুদানের সুদূর পশ্চিমের দারফুর অঞ্চলেও অস্থিরতা সৃষ্টি করেছে। এই অঞ্চলটি অতীতের নানা সংঘাতের কারণে ইতোমধ্যেই ব্যাপক বাস্তুচ্যুতিতে ভুগছিল এবং সেখানে বেশ কয়েকটি শহর ও শহরের বাসিন্দারা আরব যাযাবর উপজাতিদের সাথে সংশ্লিষ্ট মিলিশিয়াদের আক্রমণের খবর দিয়েছে।
রয়টার্স বলছে, সাম্প্রতিক দিনগুলোতে নর্থ দারফুর প্রদেশের কুতুমে কমপক্ষে ৪০ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে অঞ্চলটি পর্যবেক্ষণকারী কর্মীরা জানিয়েছেন। বাসিন্দারা এসব এলাকায় ব্যাপক লুটপাট ও নিরাপত্তাহীনতার কথাও জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












