সুওয়াল জাওয়াব:
প্রসঙ্গঃ হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সম্পর্কে আক্বীদা
সুওয়াল :
মহাপবিত্র ১০ই মুহররম আশূরা শরীফ উপলক্ষে অনেকে আলোচনা করতে যেয়ে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সম্পর্কে এলোমেলো বক্তব্য দিয়ে থাকে। যেমন তারা বলে থাকে, সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম তিনি গন্দম খেয়ে ভুল করেছেন কিংবা একটি গুনাহ করেছেন। নাউযুবিল্লাহ! এ বিষয়ে সঠিক জাওয়াব জানিয়ে বাধিত করবেন।
জাওয়াব :
আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের আক্বীদা হলো, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের কেউই কখনো ভুল করেননি। ইচ্ছাকৃত তো নয়ই, অনিচ্ছাকৃতও নয়। অর্থাৎ হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা কোন ভুলই করেননি। (শরহে আক্বাইদে নছফী, ফিক্বহে আকবর, তাকমীলুল ঈমান, আক্বাইদে হাক্কাহ)
অর্থাৎ সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা ছিলেন খ¦ালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার খাছ ও মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত। উনারা প্রত্যেকেই ছিলেন ওহী মুবারক উনার দ্বারা নিয়ন্ত্রিত। মহাপবিত্র কুরআন শরীফ উনার একাধিক স্থানে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
نُوْحِىْۤ اِلَيْهِمْ
অর্থ : আমি উনাদের (মহাসম্মানিত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের) প্রতি পবিত্র ওহী মুবারক করতাম। (সূরা ইউসূফ : ১০৯ আয়াত শরীফ, সূরা নহল : ৪৩ আয়াত শরীফ, সূরা আম্বিয়া : ৭ আয়াত শরীফ)
অর্থাৎ হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সকল কার্যাবলীই ওহী মুবারক উনার দ্বারা (খ¦ালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার নির্দেশ মুতাবিক) পরিচালিত হতো। যার পরিপ্রেক্ষিতে আক্বাইদের কিতাবে বর্ণিত হয়েছে-
اَلْأَنْبِيَاءُ عَلَيْهِمُ السَّلَامُ كُلُّهُمْ مَعْصُوْمُوْنَ
অর্থ: সকল হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনারা মা’ছূম বা নিষ্পাপ। (শরহে আক্বাইদে নছফী)
আরও উল্লেখ রয়েছে যে-
اَلْأَنْبِيَاءُ عَلَيْهِمُ السَّلَامُ كُلُّهُمْ مُنَـزَّهُوْنَ عَنِ الصَّغَائِرِ وَالْكَبَائِرِ وَالْكُفْرِ وَالْقَبَائِحِ
অর্থ : সকল হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনারা ছগীরা, কবীরা, কুফরী এবং অপছন্দনীয় কাজ হতেও পবিত্র। (আল ফিক্বহুল আকবার)
কাজেই যারা মহাসম্মানিত হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের ভুল সম্পর্কে বলে থাকে, আক্বাইদ সম্পর্কে অজ্ঞতার কারণেই তারা তা বলে থাকে। নাঊযুবিল্লাহ!
অতএব, কোন লোকের জন্যই মহাসম্মানিত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের শান মুবারক উনার বিন্দুমাত্র খিলাফ কথাবার্তা বলা যাবে না। কেউ যদি বলে, তাহলে তা হবে সম্পূর্ণ নাজায়িয, হারাম ও কুফরী। এ ধরনের কুফরী আক্বীদা থেকে বেঁচে থাকা সকলের জন্য ফরয।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল